নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ জুন ৷৷ বিশালগড় এসবিআই শাখার এটিএম ভাংচুর করে দুসৃকতিকারীর দল৷ মেশিন ভেঙ্গে টাকা হাতিয়ে নেওয়ার প্রয়াস সম্পূর্ণভাবে ব্যর্থ হয়৷ মঙ্গলবার মধ্যরাতে ঘটনা ঘটায় দুসৃকতিকারীর দল৷ লকার না খুলতে পেরে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়৷ বিষয়টি নজরে আসে বুধবার সকাল ১০টায় নাগাদ৷ ব্যাঙ্কের এক সাফাই কর্মী প্রতিদিনের মতো এদিনও ঝাড়ু দিতে গিয়ে এটিএম সেন্টারে৷ মেশিনটির দুরাবস্থা৷ বাঁকা হয়ে রয়েছে টাকার মেশিনটি৷ লোহার রড এবং কাটার মেশিনে লকার খোলার চেষ্টা করেছে দুসৃকতিকারীর দল৷ খবর পৌঁছে শাখা প্রবন্ধক অরুণ জ্যোতি দাসের কাছে যে এটিএম মেশিনে লকার ভেঙ্গে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল দুসৃকতিকারীরা৷ ছুটে এসে শ্রীদাস মেশিনের খুটিনাটি দেখে জানান টাকা নিতে পারেনি৷ তবে মেশিন ভাঙ্গার চেষ্টা করেছে দুসৃকতিকারী দল৷ ঘটনার খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে৷ স্থানীয়দের ধারনা দুমাস পূর্বে রাতের আঁধারে দূরপাল্লায় গাড়ি থামিয়ে যাত্রী থেকে শুরু করে চালকদের কাছ থেকে অর্থ যারা হাতিয়ে নিয়েছে তারাও এঘটনায় সঙ্গে যুক্ত থাকতে পারে বলে জানায়৷ আবার কেউ বলছে পুলিশের উদাসীনতার জন্যই বিশালগড়ে দিন দিন বাড়ছে চুরি, ডাকাতি লুটপাটের মতো ঘটনা৷

বিশালগড়ে এসবিআই এটিএম লুটের চেষ্টা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















