News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইতে রতন টাটা এবং মাধুরী দীক্ষিতের সঙ্গে দেখা করলেন অমিত শাহ
Image

মুম্বইতে রতন টাটা এবং মাধুরী দীক্ষিতের সঙ্গে দেখা করলেন অমিত শাহ

মুম্বই, ৬ জুন (হি.স.): সম্পর্ক ফর সমর্থন কর্মসূচী অনুযায়ী বুধবার শিল্পপতি রতন টাটা এবং মাধুরী দীক্ষিতের সঙ্গে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বুধবার মহারাষ্ঠের মুম্বইয়ে বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা সঙ্গে দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতির অমিত শাহ। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। পরে বিশিষ্ট বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে দেখা করেন অমিত শাহ।

প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বছরপূর্তি উপলক্ষ্যে গত ৩০ মে থেকে সম্পর্ক ফর সমর্থন কর্মসূচী গ্রহণ করেছেন বিজেপি। সেই অনুযায়ী সমাজের বিভিন্নস্তরের কৃতীদের সঙ্গে দেখা করেন অমিত শাহ। এর আগে রামদেব, কপিল দেব, প্রাক্তন সেনাপ্রধান দলবীর সিং সুহাগের সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি। বিগত চার বছরে বিজেপি সরকারের সাফল্য তুলে ধরাই এই কর্মসূচীর মূল লক্ষ্য।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top