News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে ব্রাউন সুগার সহ ধৃত এক
Image

ধর্মনগরে ব্রাউন সুগার সহ ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জোর কদমে চলছে৷ প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেশা বিরোধী অভিযানে সাফল্য আসছে৷ এই বিষয়ে আবারও সাফল্য পেয়েছে ধর্মনগর থানার পুলিশ৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর পুলিশ কলেজ রোড এলাকা থেকে ব্রাউন সুগার সহ নান্টু পাল (২৮) নামের এক তরুণকে আটক করেছে৷ পুলিশ ধৃতের কাছ থেকে ১১টি  ব্রাউন সুগারের প্যাকেট, পাঁচটি দামি মোবাইল হ্যান্ডসেট,নেশার জন্য ব্যবহৃত সিরিঞ্জ সহ বেশ কিছু ভালো আধারকার্ডও পেয়েছে৷

পুলিশ ধৃত নান্টু পালকে জিজ্ঞাসাবাদ চলাকালে ধৃতের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে৷  পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা আরো দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে৷ যদিও তাদের এখনো গ্রেপ্তার করেনি৷ পুলিশের ধারণা, ধৃত আরো দুই যুবকের কাছ থেকে বেশ কিছু তথ্য বেরিয়ে আসবে৷ ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, মানুষের সহযোগিতা নিয়েই পুলিশ এখন নেশা বিরোধী অভিযানে নেমেছে৷ সাধারণ মানুষ যথেষ্ট সহযোগিতা করছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঘোষণা করেছেন, ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্যে পরিণত করতে হবে৷ আর সে লক্ষ্যেই পুলিশ কোমর বেঁধে মাঠে নেমেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top