News Flash

  • Home
  • Uncategorized
  • আড়াই মাসে একশটি নারী সংক্রান্ত অপরাধ ঘটল, রাজ্য সরকারকে বিধঁলেন বিজন ধর
Image

আড়াই মাসে একশটি নারী সংক্রান্ত অপরাধ ঘটল, রাজ্য সরকারকে বিধঁলেন বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ নতুন সরকারের আড়াই মাসে রাজ্যের বিভিন্ন স্থানে একশটি নারী সংক্রান্ত অপরাদের ঘটনা ঘটেছে৷ এর সাথে

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

যোগ হয়েছে এসএফআই রাজ্য সভানেত্রী নিলাঞ্জনা রায় নিগ্রহের ঘটনাও৷ এক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা সন্তোষজনক নয়৷ আইন শৃঙ্খলার ক্ষেত্রে রাজ্য সরকার সক্রিয় ভূমিকা গ্রহণ করছে না৷ মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা বলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় এসএফআই রাজ্য সভানেত্রী নিলাঞ্জনা রায়ের উপর বিজেপির মহিলা মোর্চা এবং আরএসএসের গুন্ডারা হামলা চালিয়েছে৷ বাড়িতে ঢুকে মারধর করার পাশাপাশি রাস্তায় গাড়ি আটকেও মারধর করা হয়েছে৷ বিজনবাবু গভীর উদ্বেগের সাথে বলেন, সিপিএমের অঙ্গ সংগঠনগুলির নেতা নেত্রীদের উপর হামলা চালানো হচ্ছে৷ এই ব্যাপারে রাজ্য সরকারের কোন কঠোর ব্যবস্থা নেই৷ তিনি জিরানীয়ার বাঁশকোবরা গ্রামের সিপিএম কর্মী প্রদীপ দেববর্মাকেও পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ এর সাথে শাসক দলের দুসৃকতিরা জড়িত বলে বিজনবাবুর অভিযোগ৷ এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন তিনি৷ অন্যদিকে, সোনামুড়ায় সিপিএম কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিজনবাবু৷ রাজনগর এলাকায় এক প্রবীন ব্যক্তির প্রয়াণে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য স্থানীয় বিধায়ক সুধন দাস ঐ এলাকায় গেলে শাসক দল বিজেপির দুসৃকতীরা বিধায়কের গাড়ি আটক করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে বিজনবাবু অভিযোগ করেছেন৷ একের পর এক এই ধরনের ঘটনা প্রমাণ করে রাজ্যের নতুন সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে কতটা উদাসীন৷

প্রসঙ্গক্রমে বিজন ধর এদিন পরিবেশ দিবস উপলক্ষে দেশের বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন৷ তিনি অভিযোগ করেছেন, উন্নত দেশ আমেরিকা কলকারাখা স্থাপন করে চলেছে৷ দূষণ রোধে ব্যবস্থা নেয়না৷ বরং উন্নয়নশীল দেশগুলির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে পরিবেশের ভারসাম্য বজায় রেখে কলকারখানা গড়ে তোলা হয়৷ এক্ষেত্রে ভারত সরকারের ভূমিকাও সন্তোষজন নয় বলে বিজন ধর অভিযোগ করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top