News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার ফের পেট্রোল ডিজেলের দাম কমল
Image

মঙ্গলবার ফের পেট্রোল ডিজেলের দাম কমল

কলকাতা, ৫ জুন (হি.স.) : ফের মঙ্গলবার দাম কমল পেট্রোল ডিজেলের ৷ এর জেরে কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত বাঙালি ৷ কলকাতায় মঙ্গলবার পেট্রোল লিটার প্রতি দাম ৮০ টাকা ৪৭ পয়সা ৷ ডিজেল প্রতি লিটার ৭১ টাকা ৪৩ পয়সা ৷ এই নিয়ে টানা ৭ দিন পেট্রোলের দাম কমল ৷
কর্ণাটক নির্বাচনের লাগাতার ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷ তবে এরই মাঝে নতুন ঝটকা আপাতত সামল দিতে হবে আম জনতাকে ৷ রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন করে হাত পড়েছে মধ্যবিত্তের মাথায় ৷
লাগাতার জ্বালানির দাম বাড়ায় বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম । এই পরিস্থিতিতে ১৮ তারিখ থেকে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের ট্রাক সংগঠনগুলি । পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় ৭ জুন থেকে বাস-ভাড়া বৃদ্ধির দাবিতে লাগত বাস ধর্মঘট ডেকেছে বাস মালিকদের সংগঠন গুলো ৷ এর ফলে ওই দিন থেকে বাস ধর্মঘটের জেরে কলকাতা,হাওড়া, দুই চব্বিশ পরগণায় ভোগান্তি হতে পারে সাধারণ যাত্রীদের ৷ জানা গেছে , বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট এই ধর্মঘটের ডাক দিয়েছে ৷ অনির্দিষ্টকালের এই বাস ধর্মঘটে পথে নামবে না প্রায় সাড়ে সাত হাজার বাস ৷
মাছ,সবজি, ফল, সবকিছুরই দাম চড়া ৷ যার জেরে চরম বিপাকে পড়েছেন আমজনতা ৷ বাঁধা বাজেটে সংসার চালাতে নাভিশ্বাস গৃহিণীদের । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা । এই নিয়েই কিছুদিন আগেই ট্যুইটারে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য, ‘কৃষি থেকে পরিবহণ সবক্ষেত্রেই বিপুল ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষকে বোঝা বইতে হচ্ছে । এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা’।‌ এই প্রথম নয় এর আগেই পেট্রোল, ডিজেলের দামবৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রতিবাদে তাঁর দল রাস্তায় নামছে বলেও জানিয়েছিলেন তিনি । সেই মত রাজ্যে প্রতিবাদ শুরু করেছে তৃণমূল কংগ্রেস । সামনের বছরই লোকসভা নির্বাচন ৷ তার আগে কর্ণাটকে জোর ধাক্কা খেয়েছে বিজেপি । এর সঙ্গে আবার লাগাতার জ্বালানির মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ‍্যে তৈরি হচ্ছিল ক্ষোভ । এই পরিস্থিতিতে একটু একটু করে পেট্রোল ডিজেলের দাম কমায় সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top