নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুন৷৷ বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাট আরসিসি সেন্টার ভয়াবহ আগুন৷ তাতে ৩০০০ কোজি রাবার পুড়ে গিয়েছে৷
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, পাথালিয়াঘাটে একটি আরসিসি সেন্টার রয়েছে৷ সেখানে রাবার চাষিরা তাদের বাগানে উৎপাদিত রাবার প্রক্রিয়াকরণ করেন৷ এদিন দুপুরেও প্রক্রিয়াকরণ করা হচ্ছিল৷ ধুয়া দিয়ে রাবার শুকানোর সময় হঠাৎই আগুন লেগে যায় রাবার শিটে৷ মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা আরসিসিতে৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ ও বিশালগড় থেকে ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে৷ প্রাথমিক ভাবে তদন্তে জানা গিয়েছে প্রায় তিন হাজার কেজি রাবার পুড়ে গিয়েছে৷
আগুনে পুড়ল ৩০০০ কেজি রাবার শিট
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















