নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদী গন্ডাছড়া সাব জেল থেকে পালিয়ে গিয়েছে৷ পরে পুলিশ তাকে আটক করতে সফল হয়েছে৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে৷ পলায়নকারী কয়েদীর নাম মিলন জয় রিয়াং৷ বয়স ত্রিশ৷ সে একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী৷ পরে তাকে গন্ডাছড়ার জে বি পাড়া এলাকা থেকে আটক করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মিলন জয় রিয়াং গন্ডাছড়া সাব জেলের দুটি গেইট অতিক্রম করে অনায়াসে বেরিয়ে যায়৷ সে জেল থেকে বেড়িয়ে মগ পাড়ায় লুকিয়ে থাকে৷ সাথে সাথেই গন্ডাছড়া থানার ওসি জিতেন্দ্র দাস এবং স্থানীয় এসডিপিও ঘটনাস্থলে পৌঁছেন৷ বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুরু হয় তল্লাসী অভিযান৷ মগ পাড়ার বিভিন্ন এলাকায় তল্লাসী চালিয়েও কয়েদীর কোন হদিশ পায়নি৷
পরবর্তী সময়ে পুলিশের কাছে গোপন সূত্রে সংবাদ আসে যে মিলন জয় রিয়াং একটি মারুতী অল্টো গাড়িতে করে গন্ডাছড়া থেকে পালিয়ে আমবাসার দিকে যাচ্ছে৷ সেই মোতাবেক সাদা পোশাকে গন্ডাছড়া থানার ওসি জিতেন্দ্র দাস ও অন্যান্য পুলিশ কর্মীরা জে বি পাড়াস্থিত সিআরপিএফ ক্যাম্পের সামনে অ্যাম্বুশ করে৷ যানবাহন তল্লাসী চালায়৷ টিআর-০৪-বি-০৬১১ নম্বরের অল্টো গাড়ি থেকে পলাতক কয়েদী মিলন জয় রিয়াংকে আটক করেছে৷
গন্ডাছড়া সাব জেল থেকে পলাতক আসামী গ্রেপ্তার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















