News Flash

  • Home
  • Uncategorized
  • রুদ্ধদ্বার বৈঠকে বিজেপি-আইপিএফটির জোট ও মন্ত্রিসভায় সমন্বয়ের পরামর্শ দিলেন হিমন্তবিশ্ব
Image

রুদ্ধদ্বার বৈঠকে বিজেপি-আইপিএফটির জোট ও মন্ত্রিসভায় সমন্বয়ের পরামর্শ দিলেন হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজ্যে জোট ও মন্ত্রিসভায় সমন্বয়ের লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠক করলেন নেডার কনভেনার তথা আসামের অর্থমন্ত্রী

শনিবার আগরতলায় বিজেপি ও আইপিএফটি নেতৃত্বদের সাথে বৈঠক করেন নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা৷

ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ শনিবার একদিনের ঝটিকা সফরে এসে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে আইপিএফটি, বিজেপি ও মন্ত্রিসভার দুই সদস্যের সাথে বৈঠক করেছেন তিনি৷ সূত্রের খবর, এই বৈঠকে মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমন্বয় সাধন৷ কারণ, রাজ্যের উদ্ভুত পরিস্থিতিতে সঠিক ভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে সমন্বয়ই অন্যতম প্রধান বিষয়৷

সূত্রের খবর, এদিন আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা এবং দলের সাধারণ সম্পাদক তথা উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ দলীয় নেতৃত্বদের সাথে বৈঠক করেন হিমন্তবিশ্ব শর্মা৷ ঐ বৈঠকে মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক উপস্থিত ছিলেন৷ সূত্রের দাবি, বিএসি চেয়ারম্যান নিয়ে রাজ্যে জোটের অন্দরে যে সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়ে এদিন বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ সরকার পরিচালনার ক্ষেত্রে জোট শরিকদের মধ্যে সমন্বয় খুবই জরুরী, সেই বিষয়টি উভয় দলের নেতৃবৃন্দদের বুঝিয়ে দিয়েছেন হিমন্তবাবু৷ কারণ, জোটে সমস্যা দেখা দিলে তার প্রভাব মন্ত্রিসভাতেও প্রতিফলিত হওয়া স্বাভাবিক বলে মনে করেন তিনি৷ বিএসি চেয়ারম্যান সহ বিভিন্ন ইস্যুতে জোটে কোনও সংঘাত যাতে না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য পরামর্শ দিয়েছেন ডঃ শর্মা৷ সূত্রের খবর, জোটধর্ম পালনে উভয় দল সর্বোতভাবে চেষ্টা করবে বলে আলোচনায় প্রাধান্য পায়৷

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সাথেও পৃথক ভাবে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে পাশে রেখে মন্ত্রিসভায় সমন্বয়ের প্রশ্ণে সুদীপ রায় বর্মনের সাথে আলোচনা হয়েছে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ সূত্রের খবর, বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ডঃ শর্মা৷ তাঁর কথায়, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সম্পর্ক যতই মসৃণ হবে সরকার ততই মসৃণভাবে চলবে৷ দলীয় সূত্রে খবর, আগামীদিনে এদিনের বৈঠকের ইতিবাচক প্রভাব নিশ্চয়ই প্রতিফলিত হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top