News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৪৯টি বাগানকে উজাড় করে বহু পরিবারকে বেআইনী পুণর্বাসন
Image

রাজ্যের ৪৯টি বাগানকে উজাড় করে বহু পরিবারকে বেআইনী পুণর্বাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজ্যে সরকারি পরিচালনায় বাগিচাগুলির খুবই রুগ্ণ দশা৷ উৎপাদনের বদলে ওই বাগানগুলিতে পুনর্বাসন দেওয়া হয়েছে বহু মানুষকে৷ তাও কোন অনুমোদন ছাড়াই পূর্বতন সরকার অধিকাংশ বাগানগুলিতে জনবসতি গড়ে তোলার অনুমতি দিয়েছে৷ উদ্যান ক্ষেত্রে  এই  বাগিচাগুলি বিরাট ভূমিকা নিতে পারত৷ কিন্তু, গাফিলতির কারণে সমস্ত বাগান উজাড় হয়ে গেছে৷ সারা রাজ্যে এমন ৪৯টি বাগান পূর্বতন সরকারের চরম উদাসীনতায় উজাড় হয়ে গেছে৷ সূত্রের দাবি, উদ্যান দপ্তর এবিষয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে৷

সূত্রের দাবি, অন্তত ৯০ শতাংশ বাগান চাষযোগ্য নয়৷ সরকারি তথ্য অনুসারে, সারা রাজ্যে ৪৯টি বাগান রয়েছে৷ যেগুলি সরকার পরিচালনা করছে৷ ওই বাগানগুলি পরিচর্যার জন্য সরকারি কর্মচারীও রয়েছেন৷ বাগানগুলি গড়ে তোলার সময় বিভিন্ন ফলমূল ইত্যাদি চাষাবাদের লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছিল৷ এই বাগানগুলির অধিকাংশ বাগানে কাজুবাদামের ভালো ফলন হচ্ছিল৷ কিন্তু, কালের বিবর্তনের সাথে সাথেই উৎপাদন ক্রমশ কমেছে৷

সূত্রের বক্তব্য, ওই বাগানগুলিতে অতীতে বছরে প্রায় ১০০ কেজি কাজুবাদাম  এবং ২৫ কুইন্টাল চাল উৎপাদন হত৷ ৪৯টি বাগানের জন্য বর্তমানে ২৪ জন সরকারি কর্মচারী এবং অফিসার নিয়োজিত রয়েছেন৷ তারাই বাগানের পরিচর্যার দায়িত্ব পালন করে থাকেন৷ সূত্রের কথায়, পূর্বতন সরকার ওই বাগানগুলিতে ৩২ পরিবারকে কোন অনুমতি না নিয়েই পুনর্বাসন দিয়েছে৷

সম্প্রতি কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় দক্ষিণ জেলার আমলী ঘাটে একটি পর্যটনস্থল পরিদর্শনে গিয়ে ফেরার পথে সরকারি বাগিচা ঘুরে দেখেন৷ ৩৬৭৮ হেক্টর জমি নিয়ে গড়ে ওঠা বাগিচা উজাড় হয়ে রয়েছে, তা প্রত্যক্ষ করেছেন কৃষিমন্ত্রী৷ সূত্রের দাবি, বাগানে কর্মচারী থাকলেও কোন ফল উৎপাদন হচ্ছে না৷ এই বিষয়ে কর্মচারীরাও কৃষিমন্ত্রীকে কোন যুক্তি সংগত সাফাই দিতে পারেননি৷ সূত্রের খবর, কৃষিমন্ত্রীর সফরের ঠিক একদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বাগানে পুনর্বাসন পাওয়া এক পরিবারের ঘর থেকে ২০০ কেজি কাজুবাদাম উদ্ধার হয়েছে৷ তাতে ধারণা করা হচ্ছে, বাগানে উৎপাদন হচ্ছে ঠিকই কিন্তু তা পাচার হয়ে যাচ্ছে৷ সূত্রের খবর, কৃষিমন্ত্রী যতনবাড়ি এবং করবুকের মাঝামাঝি স্থানে আরো একটি বাগান ঘুরে দেখেছেন৷ ওই বাগানেরও একই অবস্থা৷

সূত্রের দাবি, কৃষিমন্ত্রী রাজ্যে সরকারি পরিচালনায় যতগুলি বাগান রয়েছে সবগুলির রিপোর্ট চেয়েছেন৷ পাশাপাশি ওই বাগানগুলিতে কিভাবে কোন পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে সেই তথ্যও তিনি চেয়েছেন৷ সূত্রের কথায়, বেআইনিভাবে বাগানগুলিতে পুনর্বাসন দেওয়া সমস্ত পরিবারকে সেখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেবে কৃষি ও উদ্যান দপ্তর৷ সূত্রের আরো দাবি, এই সমস্ত বিষয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ রাষ্ট্রমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে  জানিয়েছেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের কৃষিমন্ত্রীকে এই বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top