News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতে সমতা আনতে হচ্ছে ব্যাপক রদবদল
Image

সুকলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতে সমতা আনতে হচ্ছে ব্যাপক রদবদল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সুকলগুলিতে ছাত্র-শিক্ষক সমতা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা আগামী ৩ জুনের মধ্যে চিহ্ণিত করার জন্য জেলা শিক্ষা আধিকারীক সহ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারীকদের নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রী৷ শিক্ষক স্বল্পতা ও অতিরিক্ত শিক্ষকের তালিকা চুড়ান্ত করাই হবে শিক্ষা দপ্তরের আধিকারীকদের এখন একমাত্র লক্ষ্য, জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ প্রাথমিকভাবে জানা গেছে, পশ্চিম  ও খোয়াই জেলায়  বিদ্যালয় গুলিতে শিক্ষক সংখ্যা অনেক বেশি৷

মঙ্গলবার শিক্ষামন্ত্রীর অফিস কক্ষে বুনিয়াদি ও প্রাথমিক শিক্ষা অধিকর্তাদের পাশাপাশি শিক্ষা দপ্তরের ব্রাঞ্চ অফিসার এবং আট জেলার জেলা শিক্ষা আধিকারকদের নিয়ে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী৷ মূলত, প্রত্যেক জেলায় বর্তমানে কত শিক্ষক রয়েছেন সেই তালিকা চূড়ান্ত করার জন্য নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ এবিষয়ে তিনি জানিয়েছেন, প্রত্যেক জেলায় শিক্ষকের স্বল্পতা এবং অতিরিক্ত শিক্ষকের তালিকা তৈরি করতে হবে৷ শুধু তাই নয়, কোন সুকলে কতজন শিক্ষকের স্বল্পতা কিংবা অতিরিক্ত শিক্ষক রয়েছেন সেই তালিকাও বানাতে হবে৷ এমনকি কোনও একটি সুকলে দীর্ঘ সময় ধরে একজন শিক্ষক শিক্ষকতা করে চলেছেন সেই তালিকাও বানাতে বলা হয়েছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, শিক্ষক স্বল্পতা যেখানে রয়েছে সেখানে কোনও শিক্ষক কতবছর ধরে শিক্ষকতা করছেন সেই তালিকা বানাতে হবে৷ তাঁর বক্তব্য, রাজ্যের সুকলগুলিতে ছাত্র-শিক্ষকের সমতা ফিরিয়ে আনাই এখন একমাত্র লক্ষ্য৷ পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এমন শিক্ষকদেরও সঠিক মূল্যায়ন করতে হবে৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, অবসরের ছয়মাস কিংবা এক বছর বাকি রয়েছে, এমনকি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত এমন শিক্ষকদেরও চিহ্ণিত করতে বলা হয়েছে৷ যে সব জেলায় শিক্ষকরা সংখ্যায় বেশি রয়েছেন তার প্রকৃত হার নিরুপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে প্রথামিক ভাবে জানা গেছে, পশ্চিম এবং খোয়াই জেলায় শিক্ষক সংখ্যা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি৷ শিক্ষামন্ত্রী আগামী ৩ জুনের মধ্যে এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট চেয়েছেন৷ শিক্ষা দপ্তর এই রিপোর্টের ভিত্তি করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷ ধারনা করা হচ্ছে, সমতা ফিরিয়ে আনতে পশ্চিম ও খোয়াই জেলায় অনেক শিক্ষক দূর দুরান্তে বদলি হতে পারেন৷ সূত্রের খবর, খুব শীঘ্রই শিক্ষা দপ্তরে বড়সড় রদবদল ঘটানো হবে৷

এদিকে শিক্ষামন্ত্রী ওই রিপোর্ট পাওয়ার পর রাজ্যের সমস্ত সুকল ও  জেলা সফর করবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top