News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাকৃতিক দুর্যোগে আবারও প্রাণহানি, উত্তর প্রদেশে অকালেই মৃত্যু ন’জনের
Image

প্রাকৃতিক দুর্যোগে আবারও প্রাণহানি, উত্তর প্রদেশে অকালেই মৃত্যু ন’জনের

লখনউ, ২৯ মে (হি.স.): ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে আবারও প্রাণহানি| উত্তর প্রদেশে অকালেই প্রাণ হারালেন অন্তত ন’জন| উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি ও বাজ পড়ে মৃত্যু হয়েছে ন’জনের| প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রাঘাতে ন’জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫ জন| সবচেয়ে খারাপ অবস্থায় উন্নাও জেলায়| মঙ্গলবার প্রিন্সিপাল সেক্রেটারি (তথ্য) এ অবস্থি জানিয়েছেন, সোমবার রাতে উন্নাও জেলার বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে পাঁচজনের| এছাড়াও আহত হয়েছেন চারজন| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রশাসন সূত্রের খবর, কানপুরে ঝড়-বৃষ্টিতে মৃত্যু হয়েছে দু’জনের, রায়বরেলিতে প্রাণ হারিয়েছেন দু’জন| প্রিন্সিপাল সেক্রেটারি (তথ্য) এ অবস্থি আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে উদ্ধারকার্য পরিচালনা এবং ত্রাণ সামগ্রী বিতরনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে| অন্যদিকে, বিহারের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ১৭ জনের| এখানেই শেষ নয়, ঝাড়খণ্ডে গত ২৪ ঘন্টায় প্রাকৃতিক দুর্যোগ ও বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ১২ জন| সবমিলিয়ে উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রাঘাতে অকালেই প্রাণ হারালেন অন্তত ৩৮ জন|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top