News Flash

  • Home
  • Uncategorized
  • সোপিয়ানে আইইডি বিস্ফোরণ, আহত সেনবাহিনীর তিনজন জওয়ান
Image

সোপিয়ানে আইইডি বিস্ফোরণ, আহত সেনবাহিনীর তিনজন জওয়ান

শ্রীনগর, ২৮ মে (হি.স.): দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর আহত হলেন সেনাবাহিনীর তিনজন জওয়ান| সোমবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোপিয়ান জেলায়, সুগান এবং চিল্লিপোরা এলাকার মাঝে তুর্কওয়াঙ্গাম গ্রামের সন্নিকটে| আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের তিনজন জওয়ান| গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| আইইডি বিস্ফোরণের নেপথ্যে সন্দেহভাজন জঙ্গিদের হাত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সকালে সোপিয়ান জেলার তুর্কওয়াঙ্গাম গ্রাম সংলগ্ন এলাকা থেকে যাচ্ছিল সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ক্যাসপার গাড়ি| ঘড়ির কাঁটায় সকাল তখন ৭.৫০ মিনিট হবে, আচমকাই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা| আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হন সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের তিনজন| গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top