News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে সুকলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার চার
Image

সাব্রুমে সুকলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার চার

`নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ সুকলপড়ুয়া নাবালিকা ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে৷ অভিযুক্তরা পুলিশের জেরায় স্বীকার করে নিয়েছে যে তারা ধর্ষণ করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সাব্রুমের মাগরুম এডিসি ভিলেজে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এলাকার লোকজন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী করেছেন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মাগরুম এডিসি ভিলেজের বরাই পাড়ার এক সুকলছাত্রীকে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ চার যুবক বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ এলাকারই একটি সুকলের ঘরে ঐ ছাত্রীকে আটকে রেখে চারজন মিলে গণধর্ষণ করে রাতভর৷ এদিকে মেয়েটির পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তার কোন হদিশ পায়নি৷ সকালে ঐ নাবালিকা সুকলছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে সুকলঘর থেকে৷ সাথে সাথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ পরে পরিবারের লোকজন বিষয়টি সাব্রুম থানার পুলিশকে জানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং খোঁজ খবর নেয়৷ পরিবারের লোকজন এই বিষয়ে সাব্রুম থনায় একটি এফআইআর দায়ের করেন৷ এফআইআরে চারজনের নামধাম উল্লেখ করা হয়৷ অভিযুক্ত চারজনের মধ্যে দুজন নাবালক৷ প্রত্যেকের বাড়িই মাগরুম এডিসি ভিলেজে৷ সাব্রুম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে রবিবার৷ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানা গিয়েছে৷
এদিকে, এতো রাতে ঐ সুকলছাত্রী কেনই বা ঘর থেকে বেরিয়ে এসেছিল এনিয়েও প্রশ্ণ উঠেছে৷ যদিও একটি সূত্রে জানা গিয়েছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চারজনের মধ্যে একজনের সাথে নাকি ঐ সুকলছাত্রীর প্রণয়ের সম্পর্ক ছিল৷ সেই সূত্রেই ঘর থেকে বেড়িয়ে বাইরে এসেছিল৷ আর তরপরই চারজন মিলে তাকে তুলে নিয়ে যায় সুকলঘরে৷ সেখানেই রাতভর ঐ ১৬ বছরের নাবালিকার উপর চলে গণধর্ষণ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top