News Flash

  • Home
  • Uncategorized
  • জিরিবাম সীমান্ত দিয়ে ছয়জনকে অসমে পুশব্যাক মণিপুর প্রশাসনের
Image

জিরিবাম সীমান্ত দিয়ে ছয়জনকে অসমে পুশব্যাক মণিপুর প্রশাসনের

জিরিবাম (মণিপুর), ২৭ মে (হি.স.) : মণিপুরে অবৈধ অনুপ্রবেশকারী-বিরোধী অভিযান চলছে বেশ কয়েক মাস থেকে। মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহের কড়া অবস্থানে প্রায় প্রতিদিন অনুপ্রবেশকারী শনাক্ত করতে সন্দেহভাজন এলাকার পাশাপাশি রাজ্যের প্রবেশদ্বারে সংস্থাপিত চেকপোস্টে চলে পুলিশি অভিযান। এই অভিযানের অঙ্গস্বরূপ আজ রবিবার অবৈধভাবে প্রবেশ করার দায়ে ছয় ব্যক্তিকে আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে অসমে পুশব্যাক করেছে মণিপুর পুলিশ প্রশাসন।
অসমের কাছাড় জেলার জিরিবাম সংলগ্ন মণিপুরের জিরিবাম সীমান্তে সিআইডি (স্পেশাল ব্রাঞ্চ)-এর বিদেশি শনাক্তকরণ চেকপোস্টে অন্যান্য দিনের মতো আজও বিভিন্ন যানবাহনে নিয়মিত তালাশি চালানো হচ্ছিল। তালাশিতে ছয় ব্যক্তির কাছে কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি। অসম সীমান্তের যে পথে তারা মণিপুরে প্রবেশ করেছিলেন সে পথে পত্রপাঠ তাদের পাঠিয়ে দিয়েছেন সিআইডি অফিসাররা।
যাঁদের পুশব্যাক করা হয়েছে তারা লালসিয়েমসাং, দাবাসি রাজুয়াল, বিষ্ণু রিকিয়াসন, সুদীপ কালিন্দি, মুনুর উদ্দিন এবং আবদুল হাফিজ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top