News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেকুনু’,-র তাণ্ডবে লন্ডভন্ড ওমান ও ইয়েমেন, মৃত বেড়ে ৬
Image

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেকুনু’,-র তাণ্ডবে লন্ডভন্ড ওমান ও ইয়েমেন, মৃত বেড়ে ৬

সালালাহ (ওমান), ২৭ মে (হি.স.): শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেকুনু’-র তাণ্ডবে লন্ডভন্ড ওমান ও ইয়েমেন| ঘূর্ণিঝড় ‘মেকুনু’-র তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬| এছাড়াও অন্তত ৩০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না| ওমানের আবহবিদরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার মধ্যরাতে সালালাহ থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘মেকুনু’| কেটে গিয়েছে দীর্ঘ সময়, অথচ এখনও আতঙ্ক অব্যাহত| ঘূর্ণিঝড় ‘মেকুনু’-র তাণ্ডবে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয় ওমানে|
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঝড়-বৃষ্টির তাণ্ডবে ওমান ও ইয়েমেনে এক শিশুকন্যা সহ ৬ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও কমপক্ষে ৩০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| প্রবল ঝড়-বৃষ্টির পর বন্যায় ভেসে যায় বহু পশু, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে| প্রশাসনের তরফে ওমানের মানুষজনকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top