News Flash

  • Home
  • Uncategorized
  • টানা ১৩ দিন, আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Image

টানা ১৩ দিন, আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

কলকাতা, ২৬ মে (হি.স.) আরও দামি হল পেট্রোল-ডিজেল| শনিবারও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম| এই নিয়ে টানা ১৩ দিন বাড়ল পেট্রোপণ্যের দাম| এদিন পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা| পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে ১৫ পয়সা| অর্থাত্ কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ৮০ টাকা ৬০ পয়সা| অপরদিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭১ টাকা ৪৫ পয়সা|
বাড়ছে তো বাড়ছেই| পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| এই মূল্যবৃদ্ধিতে আম জনতার চোখে জল| জ্বালানির দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে নিত্যপ্রণ্যে| রমজান মাসে যাবতীয় ফল এবং অন্যান্য সামগ্রীর দাম এমনিতেই চড়া| তার উপর পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আরও চড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম| টান পড়েছে মধ্যবিত্তের পকেটে| পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আগামী ১৮ জুন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্সিচালক, ট্রাক চালক এবং পেট্রোলিয়াম সংগঠনগুলি|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top