নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ শুক্রবার সকালে কল্যাণপুরের অন্তর্গত জলাইছড়ার সাওতালবস্তিতে একই ঘর থেকে দুটি পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ উদ্ধারকৃত দেহগুলি কমপক্ষে পাঁচদিন আগের বলে ধারণা করা হচ্ছে৷ কল্যাণপুর থানা সূত্রে জানা গেছে, বন্ধ ঘর থেকে দুর্গন্ধ আসার পর গ্রামবাসীরা থানায় খবর দেন৷ ভেতর থেকে দরজা বন্ধ থাকার অনেকে বিষয়টি নিয়ে সন্দেহে পড়েন৷ ফলে গ্রামবাসীরা থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বামী- স্ত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে৷ পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ জানিয়েছে, নিহতরা দীর্ঘদিন দরে এই এলাকায় বাস করেছিলেন৷ তবে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে নানা কারণে অস্থিরতা বিরাজ করছিল৷ আর এর জেরেই স্বামী তার স্ত্রীকে হত্যা করেপরে নিজে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে৷ তবে এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

স্বামী-স্ত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার কল্যাণপুরে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















