News Flash

  • Home
  • Uncategorized
  • স্টারলাইট বিক্ষোভ : প্রাণহানির ঘটনায় ব্যথিত স্বরাষ্ট্রমন্ত্রী
Image

স্টারলাইট বিক্ষোভ : প্রাণহানির ঘটনায় ব্যথিত স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): তামিলনাড়ুর তুতিকোরিনে বিক্ষোভ-আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| বেদান্ত স্টারলাইট বিক্ষোভ প্রসঙ্গে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘তুতিকোরিনে বিক্ষোভ চলাকালীন প্রাণহানির ঘটনায় অত্যন্ত ব্যথিত| প্রধানমন্ত্রীও ওই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং প্রাণহানির ঘটনায় ব্যথিত| তামিলনাড়ুর সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে| তুতিকোরিনের মানুষদের পাশে আছি আমরা|’
এদিকে, তামিলনাড়ুর উপকূলবর্তী শহর থুদুকুড়িতে (তুতিকোরিন) পুলিশের গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩| গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন অন্তত ৭০ জন| তাঁদের মধ্যে বহু বিক্ষোভকারীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| তুতিকোরিন শহর সংলগ্ন বেদান্ত স্টারলাইট কারখানা দূষণ ছড়ায়, ওই কারখানা বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে| গত মঙ্গলবার, ২২ মে বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ| বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা| আন্দোলনকারীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে ওই দিনই মৃত্যু হয় ১১ জন বিক্ষোভকারীর| গুরুতর আহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি বিক্ষোভকারী| দিন দু’য়েক হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর প্রাণ হারালেন আরও দু’জন| সবমিলিয়ে স্টারলাইট বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩|
স্টারলাইট বিক্ষোভের জেরে আগামী পাঁচ দিনের জন্য থুদুকুড়িতে (তুতিকোরিন) ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| বুধবার রাত ন’টা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top