News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত বাগদাদ, পুলিশ কর্মী সহ মৃত ৭
Image

আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত বাগদাদ, পুলিশ কর্মী সহ মৃত ৭

বাগদাদ, ২৪ মে (হি.স.): আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত হল ইরাকের রাজধানী বাগদাদ| সন্ত্রাসবাদী হামলায় পবিত্র রমজান মাসেই, অকালে প্রাণ হারালেন একজন পুলিশ কর্মী সহ মোট সাতজন| স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে বাগদাদের জনবহুল পার্কের ভিতরে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি| বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন| তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মীও রয়েছেন| আত্মঘাতী বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার রাতে উত্তরাঞ্চলীয় বাগদাদের শোয়ালা এলাকায় একটি পার্কের ভিতরে প্রবেশ করে এক আত্মঘাতী জঙ্গি| পার্কের ভিতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় ওই সন্ত্রাসবাদী| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন| আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| উল্লেখ্য, গত ১৭ মে থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে এই প্রথমবার সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল বাগদাদ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top