News Flash

  • Home
  • Uncategorized
  • ইতালিতে লাইনচ্যুত রিজিওনাল ট্রেনের তিনটি বগি, চালক সহ মৃত ২
Image

ইতালিতে লাইনচ্যুত রিজিওনাল ট্রেনের তিনটি বগি, চালক সহ মৃত ২

রোম, ২৪ মে (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ট্রেন| এবার ঘটনাস্থল ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিন| স্থানীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে ইতালির তুরিন শহরে বেলাইন হয়ে যায় রিজিওনাল ট্রেনের তিনটি কামরা| রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক সহ দু’জন যাত্রী| এছাড়াও কমবেশি আহত হয়েছেন অন্তত ১৮ জন যাত্রী| ইতালির রেল কর্তৃপক্ষ বিবৃতি মারফত জানিয়েছে, বুধবার গভীর রাতে তুরিন শহরের উপকণ্ঠে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিল একটি বৃহদাকার পণ্যবোঝাই ট্রাক| স্থানীয় সময় অনুযায়ী রাত তখন ১১.২০ মিনিট হবে, বৃহদাকার ওই পণ্যবোঝাই ট্রাকে ধাক্কা মারে ১০০২৭ তুরিন-ইভরিয়া রিজিওনাল ট্রেন| মুহূর্তের মধ্যে বেলাইন হয়ে যায় রিজিওনাল ট্রেনের তিনটি বগি|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ট্রাক-ট্রেনের সংঘর্ষ ও তিনটি বগি বেলাইন হয়ে যাওয়ায় প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক সহ দু’জন যাত্রী| এছাড়াও বেশ কয়েকজন যাত্রী কমবেশি আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে একজন মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| ট্রেনের ভিতরে কেউ আটকে নেই, সে বিষয়ে নিশ্চিত হতে রাতভর তল্লাশি চালানো হয়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top