News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সব ভাল চলছে না ঃ রাজ্যপাল
Image

ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সব ভাল চলছে না ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি৷৷ আগরতলা, ২৩ মে৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সব ভাল চলছে না৷ উষ্মা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের চিফ রেক্টর তথা রাজ্যপাল তথাগত রায়৷ তাঁর কথায়, পাঁচ বছর বাদে সমাবর্তনের অনুষ্ঠান হচ্ছে, তার মানে সবকিছু ভালভাবে চলছে না৷ ডিগ্রির জন্য পাঁচ বছর অপেক্ষা করা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন সমস্যা অনেকাংশে দায়ী, সে কথাও তিনি উদ্বেগের সুরে উল্লেখ করেছেন৷ বুধবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অচলাবস্থা দূর করে শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন৷

রাজ্যপালের মতে, কোন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্রেফ একটি অনুষ্ঠান নয়৷ এই অনুষ্ঠান জীবনের পরবর্তী পদক্ষেপের একটি ধাপ৷ তাঁর বক্তব্য, দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো পরিকাঠামো নেই৷ তাই তাঁর বিশ্বাস, এই পরিকাঠামোকে ব্যবহার করে জ্ঞানের আরও বিকাশ ঘটবে৷ বিশ্ববিদ্যালয়ে ককবরক ভাষার পাঠ্যক্রম শুরু হওয়ায় তিনি খুবই খুশী হয়েছেন বলে জানিয়েছেন৷

তা সত্বেও বিশ্ববিদ্যালয়ে সব ভালভাবে চলছে তা মনে করেন না রাজ্যপাল৷ তাঁর কথায়, কিছু নিজস্ব এবং বহিরাগত সমস্যা বিশ্ববিদ্যালয়ে রয়েছে৷ ফলে, আশানুরূপ কাজ করে দেখাতে পারছে না বিশ্ববিদ্যালয়৷ তিনি অবাক হয়ে বলেন, পাঁচ বছর পরে এবছর সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, তা বড়ই দূর্ভাগ্যজনক৷ প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন, তা কখনোই মেনে নেওয়া যায় না৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, নানা বিষয়ে বিশ্ববিদ্যালয় সমালোচিত হচ্ছে, তা বিশ্ববিদ্যালয়কে কলংকিত করছে৷

এদিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সমস্যার বিষয়ে রাজ্যপালের বক্তব্য, আজ অনুষ্ঠানে অনেকেই আসেননি৷ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে কয়েকজন আধিকারীক আজ অনুপস্থিত, খালি চেয়ার তারই প্রমাণ দিচ্ছে৷ এই পরিস্থিতিকে বদলানো না গেলে বিশ্ববিদ্যালয় আগামী দিনে তার জৌলুষ হারিয়ে ফেলবে৷

রাজ্যপাল এদিন সমস্ত সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন৷ পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানে উদ্যোগ নিতেও বলেছেন৷

সমাবর্তনে পাঁচজনকে পিএইচডি শংসাপত্র প্রদান করা হয়েছে৷ উপরাষ্ট্রপতি তাদের হাতে শংসাপত্র তুলে দেন৷ মূল অনুষ্ঠানের পর বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের পদক দিয়ে পুরসৃকত করা হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top