News Flash

  • Home
  • Uncategorized
  • শপথগ্রহণের মঞ্চ থেকেই নব রাজনৈতিক সমীকরণের ডাক কুমারস্বামীর
Image

শপথগ্রহণের মঞ্চ থেকেই নব রাজনৈতিক সমীকরণের ডাক কুমারস্বামীর

মহীশূর, ২৩ মে (হি.স.): শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ যে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম নেবে বুধবার তারই ইঙ্গিত দিলেন জেডি(এস) নেতা কুমারস্বামী। বুধবার রাজ্যের ২৪ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মহীশূরে কুমারস্বামী বলেন, এই জোট সরকার রাজ্য তথা জাতীয় রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে। জাতীয়স্তরে রাজনৈতিক পরিসরে এটি পরিবর্তনের নতুন আশার সঞ্চার করবে।

জোট রাজনীতির বাধ্যবাধকতা বেড়াজালে জনগণের কাছে প্রাক-নির্বাচনী যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তার কোনও পরিবর্তন হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন কুমারস্বামী। তিনি বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে বলতে পারি আমার অবস্থান এবং রাজনীতির কোনও পরিবর্তন হবে না। কিন্তু আমাদের এটা মনে রাখা হবে সরকারটি জোট সরকার। আমার একার নয়। জোটসঙ্গীর সঙ্গে কথা বলেই যে কোনও সিদ্ধান্ত নেবো। আমি শুধুমাত্র কোনও ধর্ম বা শ্রেণীর প্রতিনিধিত্ব করছি না। আমি গোটা কর্ণাটককে প্রতিনিধিত্ব করছি। পাশাপাশি কৃষকদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top