গুনা (মধ্যপ্রদেশ), ২১ মে (হি.স.) : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবোঝাই বাসের ধাক্কায় প্রাণ হারালেন ১১ জন| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি মধ্য প্রদেশের গুনায় ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, যাত্রীবোঝাই বাসটি উত্তরপ্রদেশের বান্দা জেলা থেকে গুজরাটের আহমেদাবাদের দিক যাচ্ছিল সেই সময় গুনায় মুম্বই-আগ্রা হাইওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও ৩ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে। বাসটির সামনের দিকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান বেপরোয়া গতিতে থাকার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১১ ও আহত ২০
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















