News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
তারা ছিল, আছে এবং থাকবে৷ তাদেরকে নির্মূল করা সম্ভব নয়৷ শুধু সুযোগ বুঝে তারা ভেক পাল্টায়৷ তারপর শুরু হয় তাদের সেই স্বভাব সুলভ কাজ৷ এমন কাজে তাদের যথেষ্ট মুন্সীয়ানা রয়েছে৷ তাই সরকার পাল্টালেও তারা পাল্টায় না৷ বিনা পূঁজিতে তাদের এমন রুজি৷ শুধু প্রয়োজন বাহুবলের৷ তাদেরকে সাময়িকভাবে দমানো সম্ভব হলে চিরতরে দমানো সম্ভব নয়৷ পার্থিব জগতে যেমন উই পোকা থাকে তেমনই মানব সমাজেও থাকে এক ধরনের মনুষ্য কীট৷ তারা উইপোকার মত সমাজটাকে ধবংস করে৷ আর সেই তারাই হল চাঁদাবাজের দল৷
রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এ চাঁদাবাজদের বাড়বাড়ন্ত৷ রাজ্যের নতুন সরকার দাবি করেছিল স্বচ্ছ প্রশাসন উপহার দেবে৷ থাকবে না কোনও জুলুমবাজি৷ অস্বীকার করা যাবে না যে সরকার সেই দিকে অন্তত সচেতন৷ সরকারের এমন পদক্ষেপ লক্ষ্য করা গেল সম্প্রতি নাগেরজলা বাসস্ট্যান্ডে৷ গেরুয়া আলখাল্লা পরে এক শ্রেণীর মোটর শ্রমিক নেতা রসিদ ছাড়া নাগেরজলায় চাঁদা তোলার কাজে ব্যস্ত ছিল৷ এতে যান চালকরা ক্ষুব্ধ হয়ে উঠে৷ তাদের দাবি হল চাঁদা নিয়ে রসিদ দিতে হবে৷ কিন্তু, ভঁুইফোর চাঁদাবাজরা তা দিতে চাইলো না৷ এনিয়ে শুরু হল বাকবিতন্ডা৷ খবর পেয়ে ছুটে এল আরক্ষা প্রশাসন৷ হল শান্তির বৈঠক৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো৷ ফলে চাঁদাবাজারা বুঝতে পারলো যে খুশিমত চাঁদা আদায় করা আর সম্ভব নয়৷ চাঁদা আদায়ের ক্ষেত্রেও থাকতে হবে একটা নীতিমালা৷
চাঁদাবাজদের মত ঠিকাদারদেরও অবস্থা৷ আগের মত বাহুবলে ঠিকাদারী কাজ পাওয়া সম্ভব নয়৷ টেন্ডার বাক্স খোলার দিন পর্যন্ত অপেক্ষা না করে হুটহাট দপ্তরে গিয়ে টেন্ডার বাক্স খোলার জোর দেখানো এখন আর সম্ভব হচ্ছে না৷ এখানেও আরক্ষা দপ্তর সচেতন৷ পুলিশের উপস্থিতি আঁচ পেয়ে দুসৃকতিরা পালিয়ে যায়৷ প্রশ্ণ হল এভাবে কতদিন সরকার দমিয়ে রাখতে পারবে? চাঁদাবাজ ও ঠিকাদারদের উৎপাত বৃদ্ধি পেলে তা প্রশাসনের ক্ষেত্রে যেমন অমঙ্গল তেমনই জনমানসেও পড়বে বিরূপ প্রতিক্রিয়া৷ কেননা, রাজ্যবাসী সরকার পরিবর্তন করছে অনেক আশা নিয়ে৷ আম জনতা চায় দুর্নীতিমুক্ত প্রশাসন৷ চায় চাঁদার উৎপাত থেকে বাঁচতে৷ সেই দিকে রাজ্যে সরকারকে তীক্ষ্ন নজর রাখতে হবে৷ তা না হলে এক মন দুধের মাঝে এক ফোঁটা চেনা দিলে যে অবস্থা হয় সেই অবস্থা হবে৷ নতুন সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন বলে রাজ্যবাসীর বিশ্বাস৷ এবং এ বিশ্বাসের উপর ভর করে রাজ্যের আম জনতা তাকিয়ে আছে রাজ্য সরকারে দিকে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top