News Flash

  • Home
  • Uncategorized
  • ভিয়ারিয়ালের বিরুদ্ধে ড্র করে স্প্যানিশ লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ
Image

ভিয়ারিয়ালের বিরুদ্ধে ড্র করে স্প্যানিশ লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ

ভিয়ারিয়াল, ২০ মে (হি.স.) : জোড়ে গোলে এগিয়ে থেকে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ড্র করে স্প্যানিশ লিগের অভিযান শেষ করল রিয়াল মাদ্রিদ৷ শনিবার রাতে ভিলারিয়ালের মাঠে দুর্দান্ত খেলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১তম মিনিটেই দলকে এগিয়ে দেন ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল। ডি বক্সের মধ্যে ৪-৫ জন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ের ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। পিছিয়ে পড়ে যেনো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভিলারিয়াল।রিয়ালের হয়ে প্রথমার্ধে ১১ ও ৩২ মিনিটে গোল দুটি করেন বেল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এল ক্লাসিকোতে চোট পাওয়ার পর মাঠে ফিরেই গোল করেন সিআর সেভেন৷ লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার আগে এই গোল নিঃসন্দেহে রোনাল্ডোকে বাড়তি উৎসাহ জোগালো বলে মনে করা হচ্ছে৷ ম্যাচ ড্র করায় ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থেকে ঘরোয়া লিগ শেষ করল রোনাল্ডো-বেঞ্জেমারা৷ এই ম্যাচ জিতে ৭৮ পয়েন্ট সংগ্রহ করলে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ থাকত রিয়ালের৷ সেক্ষেত্রে অবশ্য অ্যাটলেটিকো তাদের শেষ ম্যাচ হারলে তবেই দু’নম্বরে উঠে আসত(৭৮ পয়েন্ট হলে গোল পার্থক্যে অ্যাটলেটিকোর থেকে এগিয়ে থাকাত রোনাল্ডোরা) রিয়াল৷ দুই গোলে এগিয়ে থেকে ম্যাচ ড্র করে সেই সুযোগ হাতছাড়া করল স্প্যানিশ জায়েন্টরা৷ অন্যদিকে ৩৮ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে শেষ করল ভিয়ারিয়াল৷
ম্যাচের ১১ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে ডান পায়ের শটে রিয়ালের হয়ে প্রথম গোল বেলের৷ বক্সের মধ্যে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে বল জালে জড়িয়ে দেন ওয়েলস তারকা৷ এর আগে ব়্যামস ও রোনাল্ডোর দুটি নিশ্চিত গোল আটকান ভিয়ারিয়াল গোলকিপার আন্দ্রেস ফার্নান্ডেজ৷ ৩২ মিনিটে এরপর মার্সেলোর ক্রস থেকে হেডে গোল করেন রোনাল্ডো৷
তবে দ্বিতীয়ার্ধে রিয়াল খেই হারিয়ে ফেলে। ম্যাচের ৭১তম মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড রজার মার্টিনেজের গোলে ব্যবধান কমায় ভিলারিয়াল। আর ম্যাচের ৮৫তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ফরাসি মিডফিল্ডার সামু কাস্তেইহো। ২-২ গোলের ড্রতেই শেষ হয় ম্যাচ। লিগের ৩৮ ম্যাচ শেষে ২২ জয়, ১০ ড্র এবং ৬ পরাজয়ে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে যায় রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৯০ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ ৭৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top