News Flash

  • Home
  • Uncategorized
  • অষ্টমবার এফ এ কাপ জিতল চেলসি
Image

অষ্টমবার এফ এ কাপ জিতল চেলসি

লন্ডন, ২০ মে (হি.স.) : অষ্টমবার এফ এ কাপ জিতল চেলসি৷ চেলসির জার্সিতে ৩০০ তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন এডেন হ্যাজার্ড৷ ২২ মিনিটে পেনাল্টি থেকে তাঁর একমাত্র গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে অষ্টম বারের জন্য এফ এ কাপের ফাইনাল জিতল তারা৷ শেষ মরশুমে প্রিমিয়র লিগ জয়ের পর চেলসিকে এবার এফ এ কাপ ট্রফি উপহার দিলেন ব্লুজদের কোচ অান্তেনিও কন্তে৷ অন্যদিকে ট্রফিলেস থেকে মরশুম শেষ করল মোরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড৷
ম্যাচের ২২ মিনিটে ম্যান ইউ ডিফেন্ডার ফিল জোন্স, হ্যাজার্ডকে ফাউল করলে পোনাল্টি দেন রেফারি৷ স্পট কিক থেকে গোলের সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি হ্যাজার্ড৷ শেষ পর্যন্ত হ্যাজার্ডের সেই গোলই পার্থক্য গড়ে দেয়৷ ০-১ ব্যবধানে ম্যাচ হারে ইউনাইটেড৷ ফাইনাল হারায় নেটিজেনের রোষের মুখে পড়েন ইউনাইটেডের জোন্স৷ বক্সের ভিতর জোন্সের কড়া ট্যাকেল নিয়ে সোশাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়৷ ম্যান ইউ সমর্থকদের অনেকেই মনে করছেন নির্বোধের মত পেনাল্টি উপহার দিয়ে ম্যান ইউকে ম্যাচ হারিয়ে দিয়েছেন জোন্স৷ প্রথমার্ধে হ্যাজার্ডের গোলে ১-০ এগিয়ে থেকে মাঠ ছাড়ে চেলসি৷ দ্বিতীয়ার্ধে এরপর চেলসির রক্ষণ ভেদ করে গোলের দরজা খুলতে পারেনি ইউনাইটেড৷ অ্যালেক্সিস সাঞ্চেজ চেলসির জালে বল জড়ালেও অফসাইডে তা বাতিল হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top