News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে গণতন্ত্র জয়ী হয়েছে, দাবি রজনীকান্তের
Image

কর্ণাটকে গণতন্ত্র জয়ী হয়েছে, দাবি রজনীকান্তের

বেঙ্গালুরু, ২০ মে (হি.স.) : কর্ণাটকে বিজেপির ক্ষমতাচ্যূত হওয়াকে গণতন্ত্রের জয় হিসেবে চিহ্নিত করলেন বর্ষীয়ান তামিল অভিনেতা রজনীকান্ত। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গতকাল(শনিবার) কর্ণাটকে যা হয়েছে তাতে গণতন্ত্রের জয় হয়েছে। রাজ্যপালের কাছে বিজেপি সময় চেয়েছিল আর রাজ্যপালও বিজেপিকে ১৫ দিন সময় দিয়েছিল। যা কিনা গণতন্ত্রের উপহাস। গণতন্ত্রকে উর্দ্ধে তলে ধরার ব্যাপারে আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই।’
২০১৯ –এর লোকসভা নির্বাচনে তিনি আদৌ দাঁড়াবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে বর্ষীয়ান এই তামিল অভিনেতা বলেন, ‘যখন নির্বাচন দিনক্ষণ ঘোষণা হবে। তখনই এই বিষয়ে সিদ্ধান্ত নেবো। দল এখনও ঘোষণা করা না হলেও যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি। কিন্তু জোট নিয়ে এখনই বলা যাবে না।’
প্রসঙ্গত, রজনীকান্ত ছাড়াও আর এক বর্ষীয়ান তামিল অভিনেতা কমল হাসান ইতিমধ্যেই নিজের রাজনৈতিক দল গঠন করেছে। কিন্তু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না রজনীকান্ত। এর আগে মনে করা হচ্ছিল দল গঠন করলেও বিজেপির সঙ্গে জোট বাঁধবেন তিনি। কিন্তু এদিন রজন্তীকান্তের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে তিনি আর বিজেপির সঙ্গে জোটে যাবেন না।
এদিকে কংগ্রেস-জেডি(এস) জোটের স্থায়ীত্ব নিয়ে আশা প্রকাশ করেছেন জেডি(এস) নেতা দানিশ আলি। তিনি জানিয়েছেন, জেডি(এস) সঙ্গে কংগ্রেসের সম্পর্ক সুদূরপ্রসারী হবে। লোকসভা নির্বাচনে এই জোট আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। প্রসঙ্গত, শনিবার আস্থাভোটের অনুষ্ঠিত হওয়ার আগেই পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা। তার ফলে মাত্র ৫৩ ঘণ্টার মধ্যেই পড়ে যায় বিজেপি সরকার। কর্ণাটকে এবার সরকার গড়বে কংগ্রেস-জেডি(এস) জোট।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top