News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক বাড়ি, আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস প্রশাসনের
Image

হিমাচলপ্রদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক বাড়ি, আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস প্রশাসনের

শিমলা, ২০ মে (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে হিমাচলপ্রদেশে ভস্মীভূত একাধিক বাড়ি। শনিবার গভীর রাতে কিন্নাউর জেলার কল্পা উপমণ্ডল অন্তর্গত পাঙ্গি গ্রামে একটি বাড়িতে আগুন লেগে যায়। বাড়ি ভেতর থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। কিন্তু ঘটনাস্থলে দমকল আসার আগেই আগুন পাশে থাকা আরও দুইটি বাড়িতে ছড়িয়ে যায়। বাড়িগুলি কাঠ দিয়ে তৈরি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং ভয়াবহ আকার ধারণ করে। জীবন বাঁচাতে ওই বাড়িগুলি থেকে বাসিন্দারা বেড়িয়ে আসে। ঘটনাস্থলে দেরিতে পৌছিয়ে দমকল আগুন নেভানোর কাজে নেমে পড়ে। আগুন পুরোপুরি নিভে যেতে রবিবার ভোররাত হয়ে যায়। কি কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পরে দমকলের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।
এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর পেছনে অন্তর্ঘাত থাকতে পারে এমন আশঙ্কা করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার জেলার সাব ডিভিশন মেজিস্ট্রেট ঘোষণা করেছেন, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রত্যেকেই নগদ ৭৫০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top