News Flash

  • Home
  • Uncategorized
  • ২১ এর বদলে ২৩ মে শপথ নেবেন এইচ ডি কুমারস্বামী
Image

২১ এর বদলে ২৩ মে শপথ নেবেন এইচ ডি কুমারস্বামী

বেঙ্গালুরু, ২০ মে (হি.স.) : আগে ঠিক ছিল ২১ মে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জেডি(এস) নেতা এইচ ডি কুমারস্বামী। কিন্তু ওইদিন অর্থাৎ সোমবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী হওয়ার কারণে এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে গেলো। তার বদলে আগামী ২৩ মে শপথ নেবেন তিনি।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সোমবার রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী হওয়ার কারণে বুধবার আমরা শপথ নেব। কারণ সোমবার সমস্ত স্তরের কংগ্রেস নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। এমন পরিস্থিতিতে শপথ নেওয়াটা ঠিক হবে না। সোমবার শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গ সোমবার সরকার গড়ার জন্য রাজ্যপাল ভাজুভাই আর ভালা কংগ্রেস- জেডি(এস) জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কুমারস্বামীকে সরকার গড়ার জন্য ডাকে।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ২৩ তারিক কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দেবেন। ওইদিনই বিকেলে কলকাতা ফিরে আসবেন। প্রথম থেকেই কংগ্রেস- জেডি(এস) জোটের স্বপক্ষে সওয়াল করে গিয়েছিলেন বাংলার মুক্ষমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে তার স্বপ্ন সত্যি হল। পাশাপাশি বিজেপির সর্বগ্রাসীর আগ্রাসনের হাত থেকে কর্ণাটককে বাঁচাতে সক্ষম হল কংগ্রেস-জেডি(এস) জোট।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top