News Flash

  • Home
  • Uncategorized
  • ৭৯টিলায় বিদ্যুৎ স্টেশনে অগ্ণিকান্ড, বিঘ্নিত পরিষেবা
Image

৭৯টিলায় বিদ্যুৎ স্টেশনে অগ্ণিকান্ড, বিঘ্নিত পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ আগরতলার কাছে ৭৯টিলায় বিদ্যুৎ নিগমের সাব স্টেশনে শনিবার দুপুরে ভয়াবহ অগ্ণিকান্ড ঘটে৷ তাতে

শনিবার অগ্ণিকান্ডে ৭৯ টিলায় পাওয়ার গ্রীডে প্রচুর যন্ত্রাংশ পুড়ে গেছে৷ নিজস্ব ছবি৷

সাব স্টেশনের ১১ কেবি পেনেলটি পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ অগ্ণিকান্ডের সাথে সাথে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে আচমকা এই সাব স্টেশনে আগুন লেগে যায়৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টারও বেশী সময় ব্যয় করে আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্ণিকান্ডের সাথে সাথেই জিবি এলাকার পাশাপাশি, লিচুবাগান, আইটিআই, মহাকরণের পাশের একাংশে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ তবে জরুরী ক্ষেত্রগুলিতে বিদ্যুৎ পরিষেবা অবশ্য চালু রাখা হয়৷ জানা গিয়েছে এই সাবস্টেশনের ১১ কেভি পেনেলের যন্ত্রাংশগুলি বহু পুরনো৷ সংস্কার করা হয়নি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top