News Flash

  • Home
  • Uncategorized
  • মর্মান্তিক, গুজরাটে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু পাঁচজন শ্রমিকের
Image

মর্মান্তিক, গুজরাটে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু পাঁচজন শ্রমিকের

আহমেদাবাদ, ১৯ মে (হি.স.): গুজরাটের আমরেলি জেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল পাঁচজন শ্রমিকের| শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমরেলি জেলার কুনকাভাব তালুকার ভায়াভাদার গ্রামে| মৃত শ্রমিকদের নাম হল, যশবন্ত অরবিন্দভাই (২০), বলবন্ত কারিয়া (৪০), রাজেশ রাইজী (১৯), ময়ূর গিরওয়াত (২৫) এবং কিরণ সোমাভাই (১৯)| অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
ভাদিয়া থানার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার কুনকাভাব তালুকার ভায়াভাদার গ্রামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল| সেই উপলক্ষ্যে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহার সিঁড়ি নিয়ে যাওয়ার সময় অসাবধানবশত ১১,০০০ ভোল্ট বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে লোহার সিঁড়ি| তখনই বিদ্যুত্স্পৃষ্ট হন পাঁচজন শ্রমিক| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকরা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top