News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি ক্ষেত্রে শ্রীবৃদ্ধির মহান সুযোগ রয়েছে কাশ্মীরে, লেহ-তে বার্তা প্রধানমন্ত্রীর
Image

কৃষি ক্ষেত্রে শ্রীবৃদ্ধির মহান সুযোগ রয়েছে কাশ্মীরে, লেহ-তে বার্তা প্রধানমন্ত্রীর

লেহ, ১৯ মে (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় বারবার রক্তাক্ত হয়েছে কাশ্মীর উপত্যকা| উপর্যূপরি জঙ্গি হামলায় ‘লাল’ হয়েছে ভূস্বর্গের মাটি| পাশাপাশি জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর হামলাও অব্যাহত| এমতাবস্থায় শনিবার একদিনের সফরে জম্মু ও কাশ্মীরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার সকালেই বিশেষ বিমানে চেপে জম্মু ও কাশ্মীরের লেহ বিমানবন্দরে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিমানবন্দরে অবতরণের পরই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোহরা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি সহ প্রশাসনিক আধিকারিকরা| পাশাপাশি উপস্থিত ছিলেন বহু মানুষজনও|
এদিন লেহ-তে ১৯ তম কুশোক বাকুলা রিংপোশের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আগামী দিনে ২৫,০০০ কোটি টাকা মূল্যের উন্নয়ন প্রকল্প পেতে চলেছে জম্ম ও কাশ্মীর| এই প্রকল্প রাজ্যের মানুষের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে|’ এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন, ‘জম্মু ও কাশ্মীর জুড়ে কৃষি ক্ষেত্রে শ্রীবৃদ্ধির জন্য মহান সুযোগ রয়েছে|’ একই অনুষ্ঠানে তিনি উদ্বোধন করেন জোজি লা টানেলের কাজ| এই সুড়ঙ্গপথ যুক্ত করবে বালতাল এবন মীনামার্গকে| ১৪ কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গই হবে দেশের দীর্ঘতম রোড টানেল এবং রাশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ| অন্যদিকে, শ্রীনগরে শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার থেকে ৩৩০ এমডব্লু কিষাণগঙ্গা হাইড্রোপাওয়ার স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী| এছাড়াও শ্রীনগর রিং রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি| ৪২.১ কিলোমিটার লম্বা চার লেনের এই রাস্তা যুক্ত করবে পশ্চিম শ্রীনগরের গলন্দর এবং বান্দিপোরা জেলার সুম্বালকে| জম্মুর জেনারেল জোরাওয়ার সিং অডিটোরিয়ামে নমো ভিত্তি প্রস্তর স্থাপন করবেন পাকুল দুল পাওয়ার প্রজেক্ট এবং জম্মু রিং রোডের| এছাড়াও উদ্বোধন করবেন তারাকোটে মার্গ এবং বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে| এদিন প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন জম্মু শের-এ-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সমাবর্তন উত্সবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top