News Flash

  • Home
  • Uncategorized
  • কিউবায় উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল বিমান, নিহত ১০০-র বেশি যাত্রী
Image

কিউবায় উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল বিমান, নিহত ১০০-র বেশি যাত্রী

হাভানা, ১৯ মে (হি.স.) : কিউবায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত একশোর বেশি যাত্রী। শুক্রবার স্থানীয় দুপুর ১২টা ০৮ মিনিট নাগাদ হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফ করার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে যাত্রীবাহী বোয়িং-৭৩৭-২০১ বিমান। মর্মাতিক এই বিমান দুর্ঘটনায় একশোর বেশি বিমানযাত্রী প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়া চারিদিক ছেয়ে যায়। দাউ দাউ করে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ভেতর থেকে আগুন জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু হয়।
প্রশাসন সূত্রে খবর মেক্সিকোর একটি সংস্থা থেকে লীজে বোয়িং-৭৩৭-২০১ বিমানটি নেওয়া হয়েছিল। শুক্রবার দুপুর ১২টা ৮ মিনিট নাগাদ ওই বোয়িং-৭৩৭-২০১ বিমানটি রাজধানী হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্বীপপুঞ্জের পূর্ব দিকে অবস্থিত হলগুইনের উদ্দেশ্যে যাচ্ছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই স্যান্টিয়াগো ডি লাস ভেগাস অঞ্চলের কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে। বিমানের মধ্যে ১১০ যাত্রী ছাড়াও বেশ কয়েকজন বিমানকর্মী ছিলেন। যাত্রীদের বেশির ভাগই কিউবান নাগরিক ছিলেন। এছাড়াও পাঁচজন বিদেশি ছিলেন।
ভয়াবহ এই দুর্ঘটনার পরে প্রশাসনের তরফ থেকে দুইদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। ১৯৮০ সালের পর কিউবায় এই প্রথম কোনও বড় ধরণের বিমান দুর্ঘটনা ঘটল।
অন্যদিকে কি কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পরে অনুমান যান্ত্রিকত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়ে। মার্কিন বিমানপ্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের তরফ থেকে বলা হয়েছে, কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পাঠাতে তারা প্রস্তুত। এদিকে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাকবক্স খোঁজার কাজ চলছে। ১৯৭৯ তৈরি হওয়ার বোয়িং-৭৩৭ বিমানটি মেক্সিকোর এরোলিনস ডোমজ সংস্থা থেকে লীজে নিয়েছিল কিউবার রাষ্ট্রায়ত্ত অসামরিক বিমান পরিবহন সংস্থা কিউবানা ডে এভিয়েশনো। গত বছর নভেম্বর মাসে বিমানটির নিরাপত্তার দিকটি পরীক্ষা করা হয়। কিন্তু তাতে কোনও অসঙ্গতি ধরা পড়েনি। এই দুর্ঘটনার প্রসঙ্গে কিউবান প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা এটি। এই দুর্ঘটনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top