News Flash

  • Home
  • Uncategorized
  • আর্নিয়ায় পাক হামলায় শহিদ বিএসএফ জওয়ান, ক্রশ-বর্ডার শেলিংয়ে আহত চারজন নাগরিক
Image

আর্নিয়ায় পাক হামলায় শহিদ বিএসএফ জওয়ান, ক্রশ-বর্ডার শেলিংয়ে আহত চারজন নাগরিক

জম্মু, ১৮ মে (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত| ভারতীয় সেনাবাহিনীর যোগ্য জবাব সত্ত্বেও, পাকিস্তানি সেনাবাহিনীর হামলার মনোভাব শিথীল হচ্ছে না, বরং দিন দিন আরও বেড়েই চলেছে| বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায়, সাম্বা সেক্টর ও হিরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর অতর্কিতে হামলা চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা| ২৪ ঘন্টার মধ্যেই আবারও সাম্বা জেলায় হামলা চালাল পাকিস্তানি সেনাবাহিনী, এবার সংযোজন আর্নিয়া ও আর এস পুরা সেক্টর| সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জম্মু জেলার আর্নিয়া ও আর এস পুরা সেক্টর এবং সাম্বা সেক্টরে অতর্কিতে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে দুঃসংবাদ হল, শত্রুপক্ষের হামলায় ভারতীয় ভূখণ্ডে প্রাণ হারিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান| এছাড়াও ক্রশ-বর্ডার শেলিংয়ে আহত হয়েছেন চারজন সাধারণ নাগরিক|
শহিদ বিএসএফ জওয়ানের নাম হল, কনস্টেবল সীতারাম উপাধ্যায় (২৮)| তাঁর বাড়ি ঝাড়খণ্ডে| স্ত্রী, তিন বছরের কন্যা এবং এক বছরের পুত্র সন্তানকে রেখে অকালেই না ফেরার দেশে চলে গেলেন বীর বিএসএফ জওয়ান সীতারাম উপাধ্যায়| জম্মু জেলার আর্নিয়া সেক্টরে পাক হামলায় শহিদ হয়েছেন বিএসএফ জওয়ান সীতারাম উপাধ্যায়| এছাড়াও পাকিস্তানি হামলায় আর এস পুরা সেক্টর ও আর্নিয়া সেক্টরে আহত হয়েছেন চারজন সাধারণ নাগরিক যথাক্রমে, আর এর পুরার বাসিন্দা ফারুখ আলি ও পি লাল (৬০) এবং আর্নিয়ার বাসিন্দা রমন কুমার গুপ্তা (৫৫) ও হরবংশ লাল|
সেনাবাহিনীর উর্ধ্বতন ওই কর্তা আরও জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জম্মু জেলার আর্নিয়া ও আর এস পুরা সেক্টর এবং সাম্বা সেক্টরে অতর্কিতে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় সেনা ছাউনি ও জনবসতিপূর্ণ গ্রাম লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে দুঃসংবাদ হল, শত্রুপক্ষের হামলায় শহিদ হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান| এছাড়াও ক্রশ-বর্ডার শেলিংয়ে আহত হয়েছেন চারজন সাধারণ নাগরিক| আর্নিয়া সেক্টরে সীমান্তের প্রহরার দায়িত্বে ছিলেন বিএসএফ জওয়ান সীতারাম উপাধ্যায়| সেই সময় পাকিস্তানি হামলায় গুরুতর জখম হন ২৮ বছর বয়সি ওই বিএসএফ জওয়ান| হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রাণ হারিয়েছেন| অন্যদিকে, পাক হামলায় আহত চারজন সাধারণ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top