News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতার অপব্যবহার করেছেন কর্ণাটকের রাজ্যপাল, শীর্ষ আদালতের দ্বারস্থ রাম জেঠমালানি
Image

ক্ষমতার অপব্যবহার করেছেন কর্ণাটকের রাজ্যপাল, শীর্ষ আদালতের দ্বারস্থ রাম জেঠমালানি

বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): নজিরবিহীন আক্রমণ রাজ্যপালের বিরুদ্ধে| আক্রমণের নিশানায়-কর্ণাটকের রাজ্যপাল ভাজুভাই ভালা| রাজ্যপালকে আক্রমণ করলেন বর্ষীয়ান আইনজীবী রাম জেঠমালানি| সৌজন্যে-কর্ণাটকে সরকার গড়তে বিজেপিকে আমন্ত্রণ জানানো| বর্ষীয়ান আইনজীবী রাম জেঠমালানির অভিযোগ, বিজেপিকে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন রাজ্যপাল ভাজুভাই ভালা| কর্ণাটকের রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাম জেঠমালানি| সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে জরুরি শুনানির আর্জি জানিয়েছেন সিনিয়র আইনজীবী রাম জেঠমালানি| পাশাপাশি কর্ণাটকে সরকার গড়তে বিজেপিকে আমন্ত্রণ জানানোয়, রাজ্যপালের তীব্র নিন্দা করেছেন রাম জেঠমালানি|
শুধু রাম জেঠমালানি নন, কর্ণাটকের রাজ্যপালের নিন্দা করেছেন ডিএমকে নেতা এম কে স্তালিন| স্তালিনের দাবি, তামিলনাড়ুতে রাজ্যপালের ক্ষমতা কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তাঁর অভিযোগ, কর্ণাটকেও একই ফেলা খেলল বিজেপি| স্তালিন আরও জানান, ‘আমরা দেখেছি এর আগে কীভাবে তামিলনাড়ুতে রাজ্যপালের ক্ষমতার অপব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এবার কর্ণাটকেও তার পুনরাবৃত্তি হল|’
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পাকে বুধবার রাত ন’টা নাগাদ চিঠি পাঠান কর্ণাটকের রাজ্যপাল ভাজুভাই ভালা| কর্ণাটকে সরকার গড়তে বিজেপিকে আমন্ত্রণে, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস ও জনতা দল (এস)| আবেদন ছিল দু’টি, প্রথমত বৃহস্পতিবারের শপথগ্রহণের উপর স্থগিতাদেশ দেওয়া হোক| দ্বিতীয়ত, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ইয়েদুরাপ্পাকে যে ১৫ দিন সময় দিয়েছেন রাজ্যপাল, তা কমানো হোক| আর্জির গুরুত্ব বিবেচনা করে মধ্যরাতেই শুনানিতে রাজি হয় সর্বোচ্চ আদালত| প্রধান বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে কথা বলার পর, রাত দেড়টা নাগাদ শীর্ষ আদালতে আসেন তিন বিচারপতি, যথাক্রমে অর্জন কুমার সিক্রি, শরদ অরবিন্দ বোবদে ও অভয় মনোহর সাপ্রে| প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে শুনানি চলার পর, সর্বোচ্চ আদালত জানিয়েছে, বি এস ইয়েদুরাপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মামলার শুনানি শেষে| শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে|
এমতাবস্থায় বিধানসভায় আস্থা ভোট অর্জনে নিশ্চিত ইয়েদুরাপ্পা| তাঁর সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে বলে দাবি নয়া মুখ্যমন্ত্রীর| তবে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের বক্তব্য, ‘সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১৫ দিন সময় দিলে আসলে বিধায়ক কেনাবেচার খেলায় ইয়েদুরাপ্পাকে সুযোগ করে দিয়েছেন রাজ্যপাল|’ এদিকে, কর্ণাটকে কংগ্রেস-জেডি (এস) জোটকে সরকার গড়তে দেওয়ার পক্ষে অভিনেতা তথা রাজনীতিক শত্রুঘ্ন সিনহা| পরপর টুইটে শত্রুঘ্ন সিনহা লিখেছেন, কর্ণাটকে রাজ্যপালের ডাকে বিজেপির সরকার গড়ার সিদ্ধান্ত গণতন্ত্র নিয়ে রসিকতার সামিল| জনশক্তির বিরুদ্ধে ধনশক্তির এমন জঘন্য নজির চরম নিন্দনীয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top