News Flash

  • Home
  • Uncategorized
  • অাসন্ন ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইংল্যান্ডের
Image

অাসন্ন ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইংল্যান্ডের

লন্ডন, ১০ মে (হি.স.) : রাশিয়ায় অাসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড৷ গ্যারেথ সাউথগেটের যুব নীতির ফলে জাতীয় দল থেকে বাদ পড়লেন জো হার্ট ও জ্যাক উইলশেয়ারের মত তারকারা৷ ৩১ বছর বয়সী হার্ট দেশের হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন৷ ২৬ বছর বয়সী উইলশেয়ারের অভিজ্ঞতা তুলনায় কম হলেও তিনিও ইতিমধ্যেই ৩৪টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে৷ দলের দুই তারকাকে বিশ্বকাপ থেকে দূরে সারিয়ে রাখলেও কোচ সাউথগেট রাশিয়ার টিকিট হাতে তুলে দিয়েছেন ১৯ বছর বয়সি লিভারপুলের রাইট-ব্যাক আলেকজান্ডার-আর্নল্ডকে৷ লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পেছনে আলেকজান্ডার-আর্নল্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ মূলত চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স দিয়েই ইংল্যান্ড কোচকে খুশি করতে পেরেছেন তিনি৷
দলের ২৩ জন ফুটবলারর গড়ে ১৯টি করে ম্যাচ খেলেছেন৷ ১৯৬২ পর ইংল্যান্ডের সব থেকে অনভিজ্ঞ বিশ্বকাপ দল এটি৷
ইংল্যান্ড স্কোয়াড:
গোলকিপার: জ্যাক বাটল্যান্ড (স্টোক সিটি), জর্ডন পিকফোর্ড (এভার্টন), নিক পোপ (বার্নলে)৷
ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), জন স্টোনস (ম্যান সিটি), হ্যারি মাগুইর (লেস্টার), কায়রন ট্রাইপার (টটেনহ্যাম), ড্যানি রোজ (টটেনহ্যাম), অ্যাশলে ইয়ং (ম্যান ইউ), ফিল জোনস (ম্যান ইউ), গ্যারি কাহিল (চেলসি), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল)৷
মিডফিল্ডার: এরিক ডায়ার (টটেনহ্যাম), ডেলে আলি (টটেনহ্যাম), লিংগার্ড (ম্যান ইউ), জর্ডন হেনডারসন (লিভারপুল), রুবেন লোটাস-চিক (ক্রিস্টাল প্যালেস), ফ্যাবিয়ান ডেফ (ম্যান সিটি)৷
ফরোয়ার্ড: জেমি ভার্ডি (লেস্টার), মার্কাস রাশফোর্ড (ম্যান ইউ), রহিম স্টার্লিং (ম্যান সিটি), হ্যারি কেন (টটেনহ্যাম), ড্যানি ওয়েলবেক (আর্সেনাল)৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top