News Flash

  • Home
  • Uncategorized
  • জেডি (এস)-এর হাত ধরেও কোনও লাভ হল না, সিদ্দারামাইয়া এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী
Image

জেডি (এস)-এর হাত ধরেও কোনও লাভ হল না, সিদ্দারামাইয়া এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): সিদ্দারামাইয়ার এখন নতুন পরিচয়, কর্ণাটকের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী| দফতর থেকে সরিয়ে ফেলা হল সিদ্দারামাইয়ার নামাঙ্কিত প্লেট| ১৭ মে, বৃহস্পতিবার থেকেই সিদ্দারামাইয়ার এখন নতুন পরিচয়, তিনি কর্ণাটকের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী| কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৪টি আসন| গেরুয়া শিবিরই বৃহত্তম দল| কিন্তু, কংগ্রেস ও জেডি (এস) মিলে পেয়েছে ১১৫টি আসন| দুই দল মিলে রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে সরকার গড়ার দাবি জানিয়েছিল| কিন্তু, এইচ ডি দেবেগৌড়ার জনতা দল (সেক্যুলার)-এর হাত ধরেও বিশেষ কোনও লাভ হল না কংগ্রেসের| বিশেষ কোনও উপকার হল না তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও| সুপ্রিম কোর্টে গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত নাটক শেষে, বৃহস্পতিবার সকালেই কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপির ‘মুখ’ বি এস ইয়েদুরাপ্পা| বৃহস্পতিবার সকাল ন’টায় রাজভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে দ্রুত মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করে নেন বি এস ইয়েদুরাপ্পা|
একইসঙ্গে নতুন পরিচয় হল সিদ্দারামাইয়ার| তিনি এখন কর্ণাটকের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী| তবে ইয়েদুরাপ্পা শপথ নিলেও, শীর্ষ আদালতের নির্দেশের উপর নির্ভর করবে নতুন মুখ্যমন্ত্রীর ভাগ্য| পরবর্তী শুনানি হবে শুক্রবার সকাল সাড়ে দশটায়| তাই শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সবাই| এমতাবস্থায় কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘এই বিষয়টি আদালতে পেন্ডিং রয়েছে| আমরা জনগণের কাছে যাবো এবং জনগণকে অবগত করবো, কিভাবে বিজেপি সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে|’ অন্যদিকে, মোদী সরকারের বিরুদ্ধে বিষোদগার করে কুমারাস্বামী বলেছেন, ‘মোদী সরকার কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের অপব্যবহার করছে| আমি জানি, তাঁরা বিধায়কদের হুমকি দিচ্ছে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top