News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থায় পার্টি অফিসে বুলডজার চালাল পুলিশ
Image

বিশালগড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থায় পার্টি অফিসে বুলডজার চালাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ মে৷৷ বিশালগড়ে গুড়িয়ে দেওয়া হল সিপিএমের একটি পার্টি অফিস ও ইন্টাকের একটি অফিস৷ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারী জমিতে গড়ে তোলা পার্টি অফিস উচ্ছেদ অভিযান চলছে৷ সিপাহীজলা জেলার দুটি অফিস গুড়িয়ে দেয় প্রশাসন৷ দলীয় অফিস ভাঙ্গা নিয়ে সিপিএমের একাংশ নেতৃত্ব দৌড়ঝাপ শুরু করেছে৷ বুধবার সকাল সাতটা নাগাদ বিশালগড়ের গোলাঘাটি মোটরস্ট্যান্ডস্থিত কংগ্রেসের শ্রমিক সংগঠন ইন্টাকের অফিস এবং বিশালগড় থানার সামনে সিপিএমের একটি পার্টি অফিস গুড়িয়ে দেওয়া হয়৷ এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বিশালগড় মহকুমার এসডিপিও মিহির লাল দাস, মহকুমা শাসক সোধাকর সিন্ধিয়া ও বিশালগড় থানার ওসি প্রদীপ ভৌমিক৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যায় নিরাপত্তা বাহিনীর জওয়ান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top