News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের নেশা বিরোধী অভিযান জোরদার, ব্রাউন সুগার সহ যুবক গ্রেপ্তার আগরতলায়
Image

পুলিশের নেশা বিরোধী অভিযান জোরদার, ব্রাউন সুগার সহ যুবক গ্রেপ্তার আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ সরকার বদলের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় নেশা বিরোধী অভিযান চলছে৷ আর এই অভিযানে বিস্তর সাফল্যও পাচ্ছে পুলিশ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশামুক্ত করার ডাক দিয়েছেন৷ এই ডাকে সাড়া দিয়ে গোটা রাজ্যে ব্যাপক পুলিশী অফিযান চলছে৷ পুলিশী অভিযানে সহায়তা করছেন সাধারণ নাগরিকরাও৷

জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সচিবালয়ে পুলিশ মহানির্দেশক সহ পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারীকদের ডেকে এনে নেশা বিরোধী অভিযানে জিরো টলারেন্স দেখানোর কথা বলেন৷ বৈঠকে তিনি এও জানিয়ে দেন, নেশার কারণে রাজ্যে নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়ছে৷ ফলে নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷ এর পর থেকেই রাজ্যে প্রায় প্রতিদিন নেশা বিরোধী অভিযান চলছে৷ রাজ্য পুলিশ ভিন্ন অন্যান্য কেন্দ্রীয় বাহিনীও অনুরূপ অভিযান চালাচ্ছে৷ প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সাফল্যও আসছে৷ মঙ্গলবার পশ্চিম থানার পার্শ্ববর্তী এলাকা আরএমএস চৌমুহনীর একটি সেলুন থেকে কৌশিক সাহা নামের ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বাড়ি মেলারমাঠ এলাকায়৷ তার কাছ থেকে প্রচুর পরিমাণে ব্রাউনসুগার উদ্ধার করা হয়েছে৷ নেশার ট্যাবলেটও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে৷ কৌশিককে থানায় এনে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাকে জেরা করা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top