News Flash

Image

অসুস্থ মিঠুন চক্রবর্তী

মুম্বই, ১৫ মে (হি.স.) : অসুস্থ ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তী । পিঠের ব্যথায় পুরোপুরি কাবু তিনি। ব্যথার তীব্রতা এতটাই, যার জন্যে ভরতি হতে হয়েছে দিল্লির একটি হাসপাতালে। সেখানে চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। যদিও আরেকটি সূত্রের খবর, তাঁর ম্যানেজার জানিয়েছেন, পিঠের ব্যথার চিকিৎসা করাতে লস এঞ্জেলেসেও গিয়েছিলেন মিঠুন। সেখান থেকে ফিরে এসে উটির বাড়িতে সময় কাটাচ্ছিলেন তিনি।
দীর্ঘ দিন ছবিতে অভিনয় না করলেও টিভিতে বিভিন্ন রিয়ালটি শো-এ তাঁকে প্রায়ই দেখা যেত বিচারকের আসনে। কিন্তু পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় সেখান থেকেও সরে যান। রাজনৈতিক জীবন থেকেও অব্যাহতি নিয়েছেন। কোনও সামাজিক উৎসব, অনুষ্ঠানেও বিশেষ আসতেন না। শেষ বার ‘হাওয়াইজাদে’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। ২০০৯ সালে ‘লাক’ ছবিতে চপার থেকে লাফিয়ে পড়ে স্টান্ট করতে গিয়ে সময়ের ভুলে বেকায়দায় পড়ে গিয়ে পিঠে চোট পান মিঠুন। তারপর থেকেই সেই যন্ত্রণায় ভুগছেন তিনি।
জানা যাচ্ছে, চিকিৎসায় উন্নতি হচ্ছে মিঠুনের। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। শিগগিরি হয়তো ছোটপর্দাতে ফের দেখা যাবে তাঁকে। মিঠুনকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার ‘হাওয়াইজাদে’ ছবিতে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top