News Flash

  • Home
  • Uncategorized
  • রোগীর মৃত্যুর অভিযোগে কৈলাসহর হাসপাতালে ভাঙচুর
Image

রোগীর মৃত্যুর অভিযোগে কৈলাসহর হাসপাতালে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ মে৷৷ রোগীর মৃত্যুর অভিযোগ এনে একাংশ লোক কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় এবং বেসরকারী নিরাপত্তা রক্ষীদের মারধর করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে রবিবার সকাল সোয়া নয়টা নাগাদ৷ এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কৈলাসহর থানায় একটি এফআইআর করেছে৷
থানায় দায়ের করা এফআইআর মোতাবেক জানা গিয়েছে, কৈলাসহরের বোরাখোলা গ্রামের বাসিন্দা বাহার উদ্দিন (৭০) কে এদিন সকাল সোয়া নয়টা নাগাদ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়৷ চিকিৎকরা বাহার উদ্দিনকে পরীক্ষা করে জানান যে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়৷ তারপরই কয়েকজন লোক অটো নিয়ে হাসপাতালে আসেন৷ অভিযোগ করেন চিকিৎসায় গাফিলতিতে বাহার উদ্দিনের মৃত্যু হয়েছে৷ এই অভিযোগ এনে তারা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়৷ ঐ লোকজন লোহার রড ও কাঠের ফালি দিয়ে হাসপাতালে ব্যাপাক ভাঙচুর চালায়৷ মারধর করা হয় হাসপাতালের কর্তব্যরত বেসরকারী নিরাপত্তা রক্ষীদের৷ সাথে সাথেই খবর দেওয়া হয় কৈলাসহর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় একটি অটোতে চেপে৷ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top