News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় পৃথক দুইটি অভিযানে ধৃত দুই মাদক পাচারকারী, বাজেয়াপ্ত বহু নিষিদ্ধ মাদক
Image

উপত্যকায় পৃথক দুইটি অভিযানে ধৃত দুই মাদক পাচারকারী, বাজেয়াপ্ত বহু নিষিদ্ধ মাদক

জম্মু, ১৩ মে (হি.স.) : মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ। দুইটি পৃথক অভিযানে নেমে এই সাফল্য পেল পুলিশ।
রবিবার রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাজৌরি এবং কিস্তওয়ারে দুইটি পৃথক অভিযানে ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজৌরিতে নিষিদ্ধ মাদক পাচার করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ১৭টি স্ট্রিপ বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৪০৮টি ক্যাপ্সুল ছিল। যা কিনা নিষিদ্ধ মাদক। ধৃত মহিলা খেওরা গ্রামের বাসিন্দা। অন্য আর একটি ঘটনায় কিস্তওয়ারে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে। ধৃত ওই ব্যক্তির নাম নিসার আহমেদ। বাড়ি কুচ্ছান গ্রামে। জেরায় সে স্বীকার করেছে কম বয়সী পড়ুয়াদের মধ্যে মাদক পাচর করাই তার কাজ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে কোনও চক্র কাজ কিনা তা জানার চেষ্টা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top