News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই মহকুমার আইপিএফটি ও সিপিএম পার্টি অফিস ভাঙল প্রশাসন
Image

খোয়াই মহকুমার আইপিএফটি ও সিপিএম পার্টি অফিস ভাঙল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ মে৷৷ রাজধানীর পর মহকুমা৷ শুরু হয়েছে সরকারী জমিতে গড়ে ওঠা অবৈধ পার্টি অফিস ভাঙার প্রশাসনিক দৌড়ঝাঁপ৷ এরই অঙ্গ হিসাবে শুক্রবার দিনভর খোয়াই মহকুমার বিভিন্ন স্থানে মোট ২টি অবৈধ পার্টি অফিস গুড়িয়ে দিল খোয়াই মহকুমা প্রশাসন৷ শুক্রবার দুপুরে খোয়াই জেলা শাসক ড সন্দীপ এন মাহাত্ব্যে এবং মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে মহকুমার বিভিন্ন স্থানে সরকারী জায়গায় গড়ে ওঠা সিপিএম ও আপিএফটি দলের মোট ২টি স্থানে ড্রজার ও শ্রমিক দিয়ে অস্থায়ী পার্টি অফিস গুড়িয়ে দিলেন৷ মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য মিডিয়াকে জানালেন, জনস্বার্থে সরকারী জায়গায় যেসব সংস্থার অফিস রয়েছে সেই অফিসগুলি তুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে৷ সে অনুযায়ী বিগত ৯ এপ্রিল প্রথম নোটিশ ইস্যু করা হয়৷ খোয়াই মহকুমায় বিভিন্ন পার্টির মোট ২৮টি অফিস সনাক্ত করা হয়৷ এরমধ্যে ২৬টি অফিসের ক্ষেত্রে নোটিশ ইস্যু করা হয়৷ মে মাসে দ্বিতীয় নোটিশ জারি করা হয়৷ যার সর্বশেষ দিন ছিল ১০ ই মে৷ এরপরও দেখা যায় বিভিন্ন দলের ১৮টি অফিস রয়ে গেছে যে অফিসগুলি সরানোর কাজ শুরু হয়েছে৷ এরমধ্যে ৬টি অফিস নিয়ে একটি দল কাগজপত্র দর্শানোর কথা প্রশাসনকে জানিয়েছে৷ সেই মোতাবেক তাদেরকে স্বল্প সময় দেওয়া হয়েছে৷ তবে যাইহোক সরকারী জমিতে যেসব অবৈধ অফিস রয়েছে সেগুলি ধীরে ধীরে সরানো হবে বলেও জানান মহকুমা শাসক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top