News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া বস্তিবাসীদের পুণর্বাসনের আশ্বাস
Image

হাওড়া বস্তিবাসীদের পুণর্বাসনের আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ শহরের প্রতাপগড় সংলগ্ণ হাওড়া নদীর চন্দ্রমোহন সেতুর পাশে যেসব বস্তিবাসী রয়েছেন তাদের সাথে বৈঠক

হাওড়া নদীর পাড়ের বস্তিবাসীদের সাথে আলোচনা করেছেন বিধায়ক আশীষ কুমার সাহা৷ ছবি নিজস্ব৷

করলেন বিধায়ক আশীষ কুমার সাহা৷ বস্তিবাসীদের আশ্বাস দেওয়া হয়েছে সুষ্ঠু পুণর্বাসনের৷ শুক্রবার বিধায়ক আশিষ সাহা বস্তি এলাকায় যান এবং বস্তিবাসীদের সাথে কথা বলেন৷ বৃহস্পতিবার বস্তিবাসীরা উচ্ছেদের নোটিশ পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন৷ তারা বিধায়ক আশীষ কুমার সাহার সাথে সাক্ষাৎ করেন এবং দাবী জানান যাতে সুষ্ঠু পুণর্বাসন দেওয়ার৷ তারপর বিধায়ক বিষয়টি মহকুমা শাসক সহ রাজ্য সরকারের অন্যান্য আধিকারীকদের সাথে কথা বলেন৷ তারপর শুক্রবার তিনি হাওড়া নদীর বস্তি এলাকা সফর করেন৷

বিধায়ক আশীষ কুমার সাহা জানিয়েছেন, হাওড়া নদীর জল বর্ষার সময় বেড়ে যায়৷ তাতে শহরের জনগণের নানা সমস্যায় পড়তে হয়৷ এজন্য রাজ্য সরকার হাওড়ার উৎসে বাঁধ তৈরীর সিদ্ধান্ত নিয়েছে৷ সেই মোতাবেক কাজ শুরু হবে৷ এদিকে, হাওড়ার পাশে যেসব বস্তিবাসী রয়েছেন তাদেরকে উচ্ছেদ করার বিষয়ে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে৷ কিন্তু, তাতে স্থানীয়দের বিকল্প ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷

প্রসঙ্গত, শহরের প্রতাপগড় সংলগ্ণ হাওড়া নদীর উপর চন্দ্রমোহন সেতুর পাশে বস্তিবাসীদেরও নোটিশ দিল প্রশাসন৷ নোটিশে উল্লেখ রয়েছে বস্তিবাসীরা যাতে সেখান থেকে উঠে যান অন্যথায় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে৷ এই নোটিশ পাওয়ার পর বস্তিবাসীরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন৷ তারা উপায়ান্তর না পেয়ে জেলা শাসকের বরাবরে একটি দাবীপত্র পেশ করেছেন৷ দাবীপত্রে উল্লেখ করা হয়েছে, তাদের সুষ্ঠু পুনর্বাসন দেওয়ার পরই এই উচ্ছেদ অভিযান চালানো হোক৷ এনিয়ে নোটিশপ্রাপ্ত বস্তিবাসীরা আট নং বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশীষ কুমার সাহার সাথে সাক্ষাৎ করেন এবং গোটা বিষয়টি জানান৷ ১১ মে পর্যন্ত সাত দিনের সময়সীমা বেধে দিয়ে প্রশাসনের তরফ থেকে হাওড়া নদীর উপর চন্দ্রমোহন সেতু সংলগ্ণ নতুন পল্লীর বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল এলাকা থেকে সরে যাওয়ার জন্য৷ এই নোটিশ পাওয়ার পরই বস্তিবাসীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েন৷ তারা দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর যাবৎ ঐ এলাকায় বসবাস করছেন৷ হঠাৎ করে সাত দিনের নোটিশে তাদেরকে উচ্ছেদ করার বিষয়টি নিয়ে তারা রীতিমতো দিশাহারা৷ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মোটরস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে যেভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছে তাতে এই বস্তিবাসীরা আশঙ্কায় রয়েছেন কখন বোলডজার চালানো হয়৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top