News Flash

  • Home
  • Uncategorized
  • রবীন্দ্রনাথের নোবেল নিয়ে মুখ্যমন্ত্রী ইতিহাস বিকৃত করছেন ঃ কংগ্রেসের অভিযোগ
Image

রবীন্দ্রনাথের নোবেল নিয়ে মুখ্যমন্ত্রী ইতিহাস বিকৃত করছেন ঃ কংগ্রেসের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বিতর্কে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিঁধল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী ইতিহাস বিকৃত করছেন, বিদ্রুপের সুরে একথা বলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর তীব্র ভাষায় সমালোচনা করেন গোপাল রায়৷ তাঁর কথায়, পদের গরিমা বজায় রাখছেন না মুখ্যমন্ত্রী৷ যখন যা খুশি বলছেন৷ বিদ্রুপ করে গোপাল রায় বলেন, সম্প্রতি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল ফিরিয়ে দিয়েছেন৷ এই ইতিহাস কোথায় পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানতে চেয়েছেন কংগ্রেস নেতা৷ তাঁর কথায়, মুখ্যমন্ত্রী ইতিহাস বিকৃত করছেন৷

গত বুধবার উদয়পুরে রাজর্ষী উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রবীন্দ্রনাথ তাঁর জীবনে অনেক অবদান রেখেছেন৷ ব্রিটিশদের নোবেল উপাধিও তিনি ফিরিয়ে দিয়েছিলেন৷ এই কথাতেই বিরোধীরা তাঁকে সমালোচনায় বিঁধেছেন৷ বাস্তবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন৷ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার ২০০৪ সালে চুরি হয়ে গিয়েছিল৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top