News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবী খুনের ঘটনায় সরিয়ে দেওয়া হল এলাহাবাদের অতিরিক্ত পুলিশ সুপারকে
Image

আইনজীবী খুনের ঘটনায় সরিয়ে দেওয়া হল এলাহাবাদের অতিরিক্ত পুলিশ সুপারকে

লখনউ, ১১ মে (হি.স.) : দুষ্কৃতীদের গুলিতে আইনজীবী খুনের ঘটনায় এলাহাবাদের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ কুলহারিকে সরিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার বছর ৪২ এর আইনজীবী রাজেশ শ্রীবাস্তব নিজের বাড়ি থেকে বেরিয়ে এলাহাবাদ জেলা আদালতে যাওয়ার সময় একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়ে রাজেশ শ্রীবাস্তবকে লক্ষ্য করে গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই নড়েচরে বসে প্রশাসন। শুক্রবার পুলিশের গাফিলতির কারণে এলাহাবাদের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল আকাশ কুলারি। তার জায়গায় এলেন আগ্রা পুলিশ সুপার (রেলওয়ে) নীতিন তিওয়ারি। আকাশ কুলারিকে ডিজিপির অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নিহত আইনজীবীর পরিবারবর্গকে ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। দুষ্কৃতীদের গুলিতে নিহত আইনজীবী রাজেশ শ্রীবাস্তবের মৃত্যু খবর পাওয়া মাত্র ক্ষোভে ফেটে পড়ে এলাহাবাদ জেলা হাসপাতালের আইনজীবীরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষুদ্ধ আইনজীবী। এমনকি বাসও জ্বালিয়ে দেয় তারা। রাজ্য পুলিশের প্রধান ও পি সিং জানিয়েছেন, জমি নিয়ে বিবাদের জেরে খুন হতে হয়েছে রাজেশ শ্রীবাস্তকে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top