News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইতে অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ৩৮৬ বোতল ফেন্সিডিল, চালক পলাতক
Image

খোয়াইতে অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ৩৮৬ বোতল ফেন্সিডিল, চালক পলাতক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ মে৷৷ খোয়াই থানাধীন চরগণকী এলাকায় একটি অল্টো গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমানে নেশা সামগ্রী৷ গোপন সংবাদের ভিত্তিতে খোয়াইয়ের এসডিপিও, খোয়াই থানা এবং সুভাষপার্ক আউটপোষ্ট এর যৌথ অভিযানে এই বিরাট সাফল্য আছে৷ খোয়াই থানাধীন চরগণকী এলাকায় খোয়াই-আগরতলা সড়কে টিআর-০১-এএন-০৩২২ নম্বরের একটি অল্টো গাড়ীটিকে আটক করা হয়৷ এই অভিযানের নেতৃত্ব দেন এসডিপিও রঙ্গদুলাল দেববর্মা, খোয়াই থানা ওসি সুরজ ভট্টাচার্য্য, সুভাষপার্ক আউটপোষ্টের ওসি স্বপন দাস, এএসআই সুমন দে সহ বিশাল পুলিশ বাহিনী৷ আটক করা অল্টো গাড়ি থেকে উদ্ধার হয় ৩৮৬ বোতল ফেন্সিডিল৷ এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী মিডিয়াকে জানান, নেশা বিরোধী অভিযান গোটা রাজ্যজুড়েই চলছে৷ সেই লক্ষ্যেই খোয়াইতেও নেশা বিরোধী অভিযান অব্যহত রয়েছে৷ বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই চরগণকীতে উৎপেতে বসেছিল পুলিশ৷ খবর ছিল আগরতলা থেকে একটি অল্টো গাড়ীতে করে ফেন্সিডিল আসছিল খোয়াইয়ের দিকে৷ স্বভাবত এগুলি খোয়াই হয়ে বাচাইবাড়ী, আশারামবাড়ী হয়ে চলে যায় কমলপুরের দিকে৷ খোয়াইয়ের এসডিপিও’র কাছেই প্রথম গোপন সংবাদটি আসে৷ খবর পাওয়া মাত্র খোয়াইয়ের বিভিন্ন স্থানে পুলিশ উৎপেতে বসে৷ পদ্মবিল হয়ে খোয়াইয়ের দিকে আসার পথে অল্টো গাড়িটিকে আটক করা হয়৷ কিন্তু মুহূর্তেই গাড়ীর চালক পালিয়ে যায়৷ কিন্তু গাড়ীটিতে তল্লাশি চালিয়ে পিএইচপি-৭০৭৭ এবং পিএইচপি -৭০৫১ দুটো ব্যাচে ৩৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ৷ আটক করা অল্টো গাড়ী সহ নেশা সামগ্রী খোয়াই থানায় নিয়ে আসা হয়৷ এদিকে, খোয়াই থানার ওসি জানান, খুব শীঘ্রই অল্টো গাড়ীর সূত্র ধরেই ফেন্সিডিলের মতো নেশা সামগ্রীর এই র্যাকেটের পর্দা ফাঁস করতে উদ্যোগী পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top