News Flash

Image

আর মাত্র বাকি ৪১ দিন

সায়ন্তক চৌধুরী
কেটে গেল ৫৯ দিন৷ আর মাত্র বাকি ৪১ দিনের৷ তারপর পূর্ণ হবে একশত দিন৷ তার মানে বিজেপি সরকারের শতদিন পূর্ণ হতে আর মাত্র ৪১ দিনের অপেক্ষা৷ এখন নতুন বিজেপি সরকারের বয়স হবে তিন মাস দশ দিন৷ পাঁচ বছরের নীরিখে এ সময়টুকু কিছু না৷ বলা যেতে পারে সিন্ধুর মাঝে বিন্দুর মত৷ কিংবা নস্যি তুল্য৷ তবুও এই শতদিন ঘিরে বিজেপি সরকারের সূচনার দিকটি দেখা যেতে পারে৷ কেননা রাজ্যস্তরে অসাধ্য সাধন করেছে৷ একটানা পঁচিশ বছরের বাম সরকারকে উৎখাত করে রাজ্যের মসনদ দখল করল বিজেপি৷ সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায়ে রাজ্যে প্রতিষ্ঠিত হল বিজেপি সরকার৷ তাই নতুন সরকারের কজের প্রতি আম জনতার রয়েছে সীমাহীন কৌতুহল৷ এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কথায়ও এমনই একটা ছবি ধরা পড়েছে৷ নয় মার্চ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর বিপ্লববাবুও বিজেপি সরকারের শতদিন পূর্ণ হবার পর কাজের সমালোচনা করার কথা বলেছিলেন৷ তার মানে শতদিনের মধ্যে বিজেপি সরকার রাজ্যবাসীর জন্য এমন কিছু করবে যাতে সকলে বিজেপি সরকারের উপর আস্থা রাখতে পারে৷ বুঝতে পারবে যে বিজেপিকে ভোট দিয়ে তারা কোনও ভুল করেননি৷
এদিকে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর ঊনষাট দিন অতিবাহিত হল৷ এই ৫৯ দিনে রাজ্যবাসী তেমন আশার আলো দেখছে কি? এমন প্রশ্ণ কিন্তু প্রাসঙ্গিক৷ এ প্রসঙ্গে উত্থাপন করা যেতে পারে চার মে এনএসআরসিসিতে অনুষ্ঠিত যুব মোর্চার সম্মেলনে বিজেপি প্রভারী সুনীল দেওধরের বক্তব্যকে৷ তিনি বলেছিলেন এখন কথা কম, কাজ বেশি করতে হবে৷ ক্ষমতায় আসার পূর্বে এবং ক্ষমতায় আসার পরের পরিস্থিতি কিন্তু এক নয়৷ ক্ষমতায় আসার আগে আমরা কথা বেশি বলেছিলাম৷ এখন বলার প্রয়োজন ছিল৷ রাজ্যবাসী বিজেপিকে সারা জীবনের জন্য ক্ষমতায় বসাননি৷ জনগণের মন পেতে হবে বর্তমানে কাজ করতে হবে৷ সুনীল দেওধরের এমন বক্তব্য কিন্তু যথার্থ এবং প্রণিধানযোগ্য৷ তিনি বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদেরকে যেন একটা বার্তা দিলেন৷ সেই বার্তা একেবারে ছাঁচাছোলা৷ সরাসরি যেন আঙুল তুললেন নেতাদের বেশি কথার দিকে৷
তবে কি বিজেপি সরকারের ৫৯ দিন কেটে গেল শুধু কথা বলে৷ কাজের কাজ কিছুই হয়নি? এমন ভাবাটাও কিন্তু উচিৎ নয়৷ নতুন মুখ্যমন্ত্রী একের পর এক নতুন পরিকল্পনা গ্রহণ করছেন৷ বলছেন তিন বছরে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলবেন৷ সেই সাথে তিনি অনেক কথাও বলছেন৷ এনিয়ে সমালোচনারও ঝড় বইছে৷ মোটের উপর ভালো সঙ্গে মিশেল করা মুখ্যমন্ত্রীর বক্তব্য৷ ৫৯ দিনে কাজ যতটুকু হয়েছে তাতে রাজ্যবাসীর তেমন উপকার কি হয়েছে? ভেঙ্গে পড়েছে প্রশাসন৷ বিশেষ করে গ্রামীণ অর্থনীতি আজ হুমকির মুখে৷ শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়েছে৷ এ অবস্থা থেকে মফস্বল ও গ্রামকে চাঙ্গা করা একান্ত আবশ্যক৷ কিন্তু, ক্ষমতায় বসার ৫৯ দিনের তেমন কিছু অগ্রগতি দেখা যায়নি৷ শুধু ইস্তফার পাহাড় জমছে৷ কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে৷ বিভিন্ন দপ্তরেও এখনো ফিরে আসেনি কর্মসংসৃকতি৷ এ অবস্থায় একশত দিনের মধ্যে ৫৯ দিন চলে গেলেও আর বাকি থাকলো মাত্র ৪১ দিন৷ এ ৪১ দিনের মধ্যে আম জনতার মুখে যৎসামান্য হলেও হাসি ফোটাতে পারবে কি বিজেপি সরকার? এমন ভাবনার দোলাচলে দুলছে রাজ্যবাসী৷ মুখ্যমন্ত্রীও বলেছিলেন শতদিন পর তার কাজের মূল্যায়ন করতে৷ মুখ্যমন্ত্রী কি পারবেন তাঁর কথা রাখতে? এপক্ষা আরও ৪১ দিন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top