News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের ভোজীপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২ ও আহত ১৩
Image

উত্তরপ্রদেশের ভোজীপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২ ও আহত ১৩

বারেলি, ৬ মে (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। নিহত ২ ও আহত ১৩। রবিবার মর্মান্তিক দুর্ঘটনাটি বারেলির ভোজীপুরায় ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ।
রবিবার লখনউ থেকে কাঠগোদাম দিকে যাত্রীবোঝাই একটি বাস যাচ্ছিল। ভোজীপুরার সামনে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহতদের নাম আদিত্য(১৫) এবং তার মা আশা(৪৭)।
কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান বেপরোয়া গতিতে থাকার জন্য বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top