News Flash

  • Home
  • Uncategorized
  • অাইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লিকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ
Image

অাইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লিকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ

হায়দরাবাদ, ৬ মে (হি.স.) : ইউসুফ পাঠানের ঝোড়ো ইনিংসে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ৷ শনিবার রাতে একাদশতম অাইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কেন উইলিয়ামসনের ‘অধিনায়কোচিত’ ব্যাটিং এবং শেষের ওভারে ইউসুফ ধামাকাতে দিল্লি ডেয়ারডেভিলসদের হারতে হল হায়দরাবাদের কাছে৷ এই জয়ের ফলে পয়েন্ট টেবলে একনম্বরে উঠে এল কেন উইলিয়ামসনব্রিগেড৷ প্রথম ব্যাট করে সানরাইজার্সদের সামনে ১৬৪ রানের টার্গেট রাখে ডেয়ারডেভিলস৷ এক বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় উইলিয়ামসনব্রিগেড৷
১৬৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্সের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং অ্যালেক্স হ্যালস দলকে দারুণ শুরু করেন৷ ন’নম্বর ওভারে অমিত মিশ্রের বলে আউট হয়ে অ্যালেক্স যখন ফিরে যাচ্ছেন তখন সানরাইজার্সের স্কোরবোর্ড ৭৬ ছুঁয়েছে৷ ব্যক্তিগত ৪৫ রান করে ডাগ-আউটে ফেরেন অ্যালেক্স৷ দু’ওভার পর ৩৩ রান করে অমিত মিশ্রের বলে আউট হন শিখরও৷ এরপর সানরাইজার্সদের স্কোরবোর্ডকে সচল রাখার কাজটা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন৷ পরে ইউসুফ পাঠান ১২ বলে অপরাজিত ২৭ রানের একটি ঝোড় ইনিংস খেলে হায়দরাবাদের জয় নিশ্চিত করেন৷
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক পৃথ্বী শ ওপেনিংয়ে ডেয়ারডেভিলসদের ভরসা যোগান৷ ৩৬ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন ডেভিলসের তরুণ তুর্কি৷ পৃথ্বী ছাড়াও ডেভিলসদের হয়ে ৩৬ বলে ৪৪ রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ পৃথ্বীর ব্যাটে দারুণ শুরুয়াত পেয়েও ২০০ গন্ডি টপকাতে পারেনি দিল্লি৷ যার পুরো কৃতিত্ব সানরাইজার্স বোলিং স্কোয়াডে আফগানি স্পিন-অস্ত্র রশিদ খানকে দেওয়া চলে৷ চার ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে পৃথ্বী শ এবং ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন রাশিদ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top